ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১০৯ আলাস্‌ সালাহ, হাইয়া আলাস্‌ সালাহ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ । আল্লাহু আকবার আল্লাহু আকবার । লাইলাহা ইল্লাল্লাহ ।” এরপর সামান্য একটু বিরতি দিয়ে লোকটি বললো : আর যখন জামাত শুরু করা হবে, তখন বলবে : আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ । আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ । হাইয়া আলাস সালাহ । হাইয়া আলাল ফালাহ । কাদ কমাতিস্‌ সালাত, কাদ কমাতিস্‌ সালাহ । আল্লাহু আকবার আল্লাহু আকবার । লা ইলাহা ইল্লাল্লাহ” যখন সকাল হলো, রসূলুল্লাহ সা. এর কাছে গেলাম এবং আমি যা স্বপ্নে দেখেছি তা তাকে জানালাম । তিনি বললেন : ইনশাআল্লাহ এ স্বপ্ন সত্য। তুমি বিলালের কাছে যাও এবং তাকে তুমি যা দেখেছ তা জানাও ৷ সে এগুলো দিয়ে আযান দিক । কেননা সে তোমার চেয়ে উচ্চ ও মিষ্ট কন্ঠের অধিকারী ।* তখন আমি বিলালের কাছে গেলাম, তাকে আযান শেখাতে লাগলাম এবং সে আযান দিতে লাগলো । উমর রা. তার বাড়িতে বসে আযান শুনলেন। তৎক্ষণাত তিনি তার চাদর টানতে টানতে চলে এলেন এবং বললেন : হে রসূল, আল্লাহর কসম যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আবদুল্লাহকে যা দেখানো হয়েছে, আমাকেও অবিকল তাই দেখানো হয়েছে। রসূলুল্লাহ সা. বললেন : আল্লাহর জন্য সকল প্রশংসা । -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে খুযায়মা, তিরিমিযি ৷ ৪. আযানের পদ্ধতি বিভিন্ন হাদিস থেকে আযানের নিম্ন লিখিত তিনটে পদ্ধতি জানা যায় : ১. প্রথম আল্লাহু আকবার চারবার । আর আযানের অবশিষ্ট সব কটি কথা দু'বার করে। তাওহীদের বাণী ছাড়া তারজী করবেনা । এভাবে আযানের শব্দ সংখ্যা উপরোক্ত আবদুল্লাহ বর্ণিত হাদিস অনুযায়ী হবে পনেরোটি । ২. চারবার তাকবীর এবং উভয় শাহাদাতের বাণী তারজী সহকারে বলবে । তারজী অর্থ হলো, প্রথমে দু'বার করে আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুচ্চ কণ্ঠে বলবে, তার পর পুনরায় উচ্চ কণ্ঠে বলবে । আবু মাহযুরা বলেছেন : রসূলুল্লাহ সা. তাকে আযান এভাবেই শিখিয়েছেন এবং এতে উনিশটি শব্দ হয়। পাঁচটি হাদিস গ্রন্থ । তিরমিযি বলেছেন, এটি হাসান সহীহ । ৩. প্রথম তাকবীর দু'বার বলবে এবং উভয় শাহাদাতকে তারজী সহকারে বলবে । এভাবে আযানের শব্দ সংখ্যা হবে সতেরোটি । মুসলিমে আবু মাহযূরা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তাকে আযান শিখিয়েছেন এভাবে : আল্লাহু আকবার, আল্লাহু আকবার । আশহাদু আললা ইলাহা ইল্লান্পাহ, আশহাদু আললা ইলাহা ইল্লান্পাহ । আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ । এরপর পুনরায় বলবে : আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ দু'বার । আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দু'বার । হাইয়া আলাস সালাহ দু'বার । হাইয়া “আলাল ফালাহ দু'বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ৷” ৫. ফজরের আযানে “আস সালাতু খাইরুম মিনান নাওম” বলা ফজরের আযানে হাইয়া আলাল সালাহ ও হাইয়া আলাল ফালাহর পর “আস সালাতু খাইরুম মিনান নাওম” বলা মুয়াযযিনের জন্য জরুরি । আবু মাহযূরা বলেন : হে রসূলুল্লাহ, আমাকে আযানের নিয়ম শেখান। তিনি শেখালেন এবং বললেন : ফজরের নামায হলে বলবে : আস * এ হাদিস থেকে জানা যায়, মুয়াযযিনের অপেক্ষাকৃত উচ্চ ও মিষ্ট কণ্ঠের অধিকারী হওয়া মুস্তাহাব । আবু মাহমূর জানান, বিলালের কণ্ঠ শুনে রসূলুল্লাহ সা. অভিভূত হয়ে তাকে আযান শিখিয়ে দেন। -ইবনে খুযায়মা। www.pathagar.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।