১০৮ ফিক্হুস্ সুন্নাহ এশা ও ফজরে কি আছে, তাহলে এই দুই সময়ের জামাতে অবশ্যই হাজির হতো হামাগুড়ি দিয়ে হলেও । _বুখারি প্রমুখ । ২. মুয়াবিয়া রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : মুয়াযযিনরা কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ঘাড়বিশিষ্ট হবে । -আহমদ, মুসলিম, ইবনে মাজাহ। ৩. বারা ইবনে আযেব থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : সামনের কাতারের উপর আল্লাহ রহমত নাযিল করেন এবং তার ফেরেশতারা দোয়া করে। আর মুয়াযযিনের আওয়ায যতো দূর যায়, তাকে ক্ষমা রুরা হয় এবং যারা তার আযান শোনে, চাই আর্দ্র কিংবা শুষ্ক যা-ই হোক না কেন, তারা তার প্রতি সমর্থন জানায়, আর যতো লোক তার সাথে নামায পড়ে, সে তাদের সকলের সমান সওয়াব পায়। -আহমদ, নাসায়ী । ৪. আবুদ দারদা বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : তিনজন মানুষ যদি এক জায়গায় অবস্থান করে এবং আযান না দেয় ও জামাতে নামায না পড়ে, তবে তাদের উপর শয়তান প্রবল হবে । -আহমদ। ৫. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : ইমাম হচ্ছে জিম্মাদার, আর মুয়াযযিন আমানতদার । হে আল্লাহ, ইমামদের সঠিক পথ দেখাও, আর মুয়াযযিনদের ক্ষমা করো। ৬. উকবা বিন আমের রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : পাহাড়ের এক খণ্ডিত অংশে মেষ চারণে নিয়োজিত রাখাল যখন নামাযের জন্য আযান দেয় এবং নামায পড়ে, তখন আল্লাহ তার প্রতি মুগ্ধ হন। তখন আল্লাহ বলেন : আমার এই বান্দার দিকে তাকাও, আমার ভয়ে সে আযান দেয় এবং নামায পড়ে । আমি আমার এ বান্দাকে মাফ করে দিলাম এবং বেহেশতে প্রবেশ করালাম । -আহমদ, আবু দাউদ, নাসায়ী। ৩. শরিয়তে আযান প্রচলনের কারণ হিজরি প্রথম সনে আযান প্রবর্তিত হয়। এর প্রবর্তনের কারণ নিম্নোক্ত হাদিসগুলোতে রয়েছে: ১. নাফে' থেকে বর্ণিত, ইবনে উমর বলতেন : মুসলমানরা এক জায়গায় সমবেত হতো এবং নামাযের সময় অনুমান করে কখনো কখনো জামাতে আসতো । তাদেরকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট লোক ছিলনা । এ নিয়ে একদিন তারা আলোচনা করলো। একজন বললো : খৃষ্টানদের ঘন্টার মতো ঘণ্টার ব্যবস্থা করা হোক । আরেকজন বললো : বরঞ্চ ইহুদীদের শিংগার মতো ংগার ব্যবস্থা করা হোক। উমর বললেন : তোমরা একজন লোক পাঠাতে পারনা যে, নামাযের জন্য ডাকবে? রসূলুল্লাহ সা. বললেন : হে বিলাল, উঠো, নামাযের জন্য ডাকো । -আহমদ, বুখারি । ২. আবদুল্লাহ বিন যায়েদ বিন আবদে রাব্বিহি থেকে বর্ণিত, তিনি বলেন : রসূলুল্লাহ সা. মানুষকে নামাযের দিকে ডাকার জন্য ঘণ্টা বাজানোর আদেশ দিলেন, অথচ খৃষ্টানদের প্রথার সাথে মিল থাকার কারণে এটা তার মনোপুত: ছিলনা । এই সময় আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি ঘণ্টা হাতে নিয়ে আমার পাশ দিয়ে ঘুরছে। আমি বললাম : ওহে আল্লাহ্র বান্দা, এ ঘণ্টা তুমি বিক্রি করবে নাকি? সে বললো : তুমি এ দ্বারা কি করবে? আমি বললাম : নামাযের জন্য মানুষকে ডাকবো । সে বললো : এর চেয়ে উত্তম পদ্ধতি আমি তোমাকে শেখাবোঃ আমি বললাম : শেখাও। সে বললো : তুমি বলবে : “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার । আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আনা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ । হাইয়া www.pathagar.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।