সালাত (নামায) ১০৭ ইকামতের সময় নফল নামায পড়া জামাত শুরু হয়ে -গেলে নফল নামায পড়া মাকরূহ। কেননা আৰু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “যখন জামাত শুরু হয়ে যায়, তখন ফরয নামায ছাড়া আর কোনো নামায নেই ৷” অন্য রেওয়ায়াতে : যে নামায শুরু হয়েছে, তা ছাড়া আর কোনো নামায নেই। -আহমদ, মুসলিম, সুনানে আরবায়া। আর আবদুল্লাহ বলেন : এক ব্যক্তি মসজিদে ঢুকলো । রসূলুল্লাহ সা. তখন ফজরের নামায পড়ছেন। সে মসজিদের এক পাশে দু'রাকাত সুন্নত পড়ে নিলো । তারপর রসূলুল্লাহ সা.-এর সাথে জামাতে শরিক হলো । তারপর যখন রসূলুল্লাহ সা. সালাম ফেরালেন, তাকে বললেন : হে অমুক, তুমি দুই নামাযের কোন্টির প্রস্তুতি নিয়ে এসেছ? তোমার একাকী নামাযের জন্য, নাকি আমাদের সাথের নামাযের জন্য? _মুসলিম, আবু দাউদ, নাসায়ী । একাকী পড়া নামাযে রসূলুল্লাহ সা. অসন্তোষও প্রকাশ করলেন, আবার তা পুনরায় পড়তেও আদেশ করলেননা -এ দ্বারা প্রমাণিত হয়, এ নামায মাকরূহ হলেও বৈধ । ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি নামায পড়ছিলাম । এই সময় মুয়াযযিন ইকামত দেয়া শুরু করলো । তখন আল্লাহর নবী সা. আমাকে টান দিয়ে বললেন : তুমি কি ফজরের নামায চার রাকাত পড়ছ? -বায়হাকি। আর আবু মুসা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. এক ব্যক্তিকে ফজরের দু'রাকাত পড়তে দেখলেন। তখন মুয়াযযিন আযান দিতে শুরু করলো। তখন তার ঘাড় টিপে বললেন : এটা ছিলো এটার আগে । (অর্থাৎ এ নামাযটা আযানের আগে পড়া উচিত ছিলো ।) ৭. আযান ১. আযান কি? নামাযের ওয়াক্ত শুরু হয়েছে এ কথা নির্দিষ্ট শব্দাবলি দ্বারা মানুষকে জানানোর নাম আযান । এ দ্বারা জামাতে নামায পড়তে আসার জন্য আহ্বান জানানো এবং ইসলামের বিধান ও নিদর্শন প্রচার করার কাজও সম্পন্ন হয়। এটা ওয়াজিব অথবা মুস্তাহাব । কুরতুবী প্রমুখ বলেছেন : আযান যতো অল্প শব্দ সম্লিতই হোক, এতে আকিদা সংক্রান্ত বিধিসমূহ অন্তর্ভুক্ত হয়েছে। কেননা এটা শুরু হয়েছে আল্লাহ সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ এই মূলমন্ত্র দিয়ে। আল্লাহর সুমহান অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব এর আওতাধীন । তারপর তিনি এক, তার কোনো শরিক নেই বলে প্রশংসা করা হয়েছে। তারপর মুহাম্মদ সা.-এর রিসালত ঘোষণা করা হয়েছে। তারপর নির্দিষ্ট ইবাদতের দিকে ডাকা হয়েছে রিসালতের সাক্ষ্য দানের অব্যবহিত পর। কারণ রসূলের মাধ্যমেই ইবাদতের পরিচয় জানা সম্ভব। তারপর কল্যাণের দিকে আহ্বান জানানো হয়েছে। এই কল্যাণ হলো চিরস্থায়ী জীবন। এখানে আখিরাতের অনন্ত জীবনের প্রতি ইংগিত দেয়া হয়েছে। তারপর একই বক্তব্যের পুনরাবৃত্তি করে তার প্রতি জোর দেয়া হয়েছে। ২. আযানের ফযিলত | আযান ও মুয়াযযিনের মর্যাদা সম্পর্কে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। নিম্নে তার কয়েকটি উদ্ধৃত করছি : ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সা. বলেছেন : মানুষ যদি জানতো আযানে ও প্রথম কাতারে কি রয়েছে (অর্থাৎ কতো সওয়াব ও মর্যাদা রয়েছে) এবং লটারী করা ছাড়া যদি তার সুযোগ না পেতো, তাহলে অবশ্যই লটারী করতো । তারা যদি জানতো দুপুরে যোহরে মসজিদে যাওয়ায় কি আছে, তবে সেজন্য অবশ্যই প্রতিযোগিতা করতো । যদি তারা জানতো www.pathagar.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।