১০৬ ফিক্হুস্ সুন্নাহ বৈধ । আবু ইউসুফের মতে, জুমার দিন দুপুরের সময় নফল নামায পড়াও মাকরূহ নয়। শাফেয়ী মাযহাবে বিনা কারণে এই তিন সময়ে নফল নামায পড়া মাকরূহ । তবে ফরয, যে নফলের কোনো কারণ আছে তা, জুমার দিনে দুপুরে নফল এবং মক্কার হারাম শরিফে নফল- এসবই বৈধ, মাকরূহ নয়। মালেকীদের মতে, সূর্যের উদয় ও অস্তের সময় যতো কারণই থাকুক, নফল, মানতের নামায, তিলাওয়াতের সাজদা ও জানাযার নামায হারাম । তবে মৃতদেহের বিকৃতির আশংকা থাকলে জানাযা বৈধ । তবে এই দুই সময় কাযা ও চলতি-উভয় ফরয নামায এবং দুপুরে ফরয ও নফল- সব নামাযই বৈধ । মুয়াত্তার টীকায় বাজী এবং আল-মাবছুতে ইবনে ওহাব থেকে বর্ণিত : মালেক (রহ.)-কে দুপুরে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন : ঠিক দুপুরে জুমার নামায পড়ছিল এমন এক দলের সাথে আমিও জুমা পড়েছি। কোনো কোনো হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। তবে যে নামায আমি লোকদের সাথে পড়েছি তা পড়তে আমি নিষেধ করিনা । আবার নিষেধাজ্ঞা থাকায় তা আমি পছন্দও করিনা । হাম্বলীরা মনে করেন, এ তিন সময়ে নফল নামায কোনো অবস্থায়ই শুদ্ধ হবেনা, চাই তার কোনো কারণ থাকুক বা না থাকুক, মক্কার হারাম শরিফে হোক বা অন্য কোথাও এবং জুমার দিনে হোক বা অন্য কোনো দিনে । কিন্তু জুমার দিনের তাহিয়াতুল মসজিদকে তারা দুপুরে ও খুতবার সময়ে বৈধ মনে করেন। তাদের মতে, এ তিন সময়েই জানাযা হারাম । তবে বিকৃতির আশংকা থাকলে তা বৈধ । ছুটে যাওয়া নামাযের কাযা, মান্নতের নামায এবং তওয়াফের দু'রাকাত নামায নফল হলেও এ তিন সময়ে তাদের মতে বৈধ। (ইমামদের বিভিন্ন মতামত এখানে উল্লেখ করার কারণ হলো, এর সবকটির পক্ষেই শক্তিশালী প্রমাণ রয়েছে)। | € ফজরের ওয়াক্ত হওয়ার পর এবং ফজরের নামাযের আগে নফল পড়া ইবনে আম্মারের মুক্ত গোলাম ইয়াসার বলেন, ফজরের ওয়াক্ত হওয়ার পর আমাকে নফল সা. আমাদের কাছে এলেন এবং বললেন : তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেনো অনুপস্থিতদেরকে জানিয়ে দেয়, ফজর হওয়ার পর ফজরের নামায ছাড়া আর কোনো নামায নেই।” -আহমদ, আবু দাউদ। হাদিসটি দুর্বল হলেও এর একাধিক সূত্র রয়েছে, যার একটি অপরটির পরিপূরক । ফলে এটিকে এই মর্মে প্রমাণ হিসেবে তুলে ধরা যায় যে, ফজরের দু'রাকাত ছাড়া আর যে কোনো নফল নামায ফজরের ওয়াক্তে মাকরূহ । এ ব্যাখ্যা দিয়েছেন শওকানি। হাসান, শাফেয়ী, ইবনে হাযমের মতে যে কোনো নফল বিনা শর্তে পড়া যাবে, মাকরূহ হবেনা । মালেকের মতে, যে ব্যক্তির এ রাতের নফল নামায কোনো যুক্তিসংগত কারণে ছুটে গেছে, একমাত্র তার জন্যই এই সময়ে নফল পড়া বৈধ । ইবনে আব্বাস, কাসেম, ইবনে আমের ফজরের ওয়াক্ত হওয়ার পর বেতের পড়েছেন বলে উল্লেখ আছে। আর ইবনে মাসউদ বলেছেন : আমার বেতের পড়া অবস্থায় যদি ফজরের নামাযের জামাত শুরু হয়ে যায়, তবে আমি পরোয়া করিনা । ইয়াহিয়া বলেছেন : উবাদা এক দল লোকের ইমামতি করতেন। একদিন প্রত্যুষে বের হলেন । মুয়াযযিন তখন ফজরের আযান দেয়া শুরু করতেই উবাদা তাকে থামিয়ে দিয়ে বেতের পড়ে নিলেন । তারপর সবাইকে নিয়ে ফজর পড়লেন.। সাঈদ বলেন : ইবনে আব্বাস ঘুমালেন। তারপর জেগে তার খাদেমকে বললেন : দেখতো, লোকেরা কি করছে। তখন ইবনে আব্বাস দৃষ্টিশক্তিহীন। খাদেম বাইরে গেলো। আবার ফিরে এলো। সে জানালো : লোকেরা ফজরের নামায পড়ে ফিরে এসেছে । তখন ইবনে আব্বাস উঠলেন, বেতের পড়লেন, তারপর ফজরের নামায পড়লেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।