সালাত (নামায) ১০৫ উঠা পর্যন্ত নামায বন্ধ রাখো । কেননা সূর্য শয়তানের দুই শিং এর মাঝখান দিয়ে উঠে ।* সেই সময় কাফিররা সূর্যকে সাজদা করে ।-তারপর নামায পড়ো। কারণ এই নামাযে ফেরেশতারা উপস্থিত হয় ও সাক্ষী হয়। অতপর ছায়া যখন বর্শার সমান হয় (অর্থাৎ ছায়াটা তার গায়েই থাকে মাটিতে পড়েনা, যা ঠিক দুপুরে হয়) তখন নামায পড়ো । তারপর নামায পড়া থেকে বিরত থাকো । কেননা তখন (অর্থাৎ) ঠিক দুপুরে) জাহান্নাম দাউ দাউ করে জ্বলে ৷ ছায়া যখন কিছুটা অগ্রসর হয়, তখন নামায পড়ো । কেননা তখন ফেরেশতারা উপস্থিত হয় ও সাক্ষী হয়। এভাবে আসরের নামায পড়া পর্যন্ত সব রকমের নামায পড়া যাবে । তারপর আসরের নামাযের পর পুনরায় নামায বন্ধ রাখো যতক্ষণ না সূর্য ডুবে । কেননা সূর্য শয়তানের দুই শিং এর মাঝে ডুবে এবং তখন কাফিররা তাকে সাজদা করে । -আহমদ ও মুসলিম। উকবা বিন আমের থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. আমাদেরকে তিনটে সময়ে নামায পড়তে ও মৃতকে দাফন করতে নিষেধ করেছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে দাফন করতে । (অনিচ্ছাকৃতভাবে দাফনের কাজ সংঘটিত হলে তা নিষিদ্ধ নয়।) সূর্যোদয়ের সময় যতক্ষণ সূর্য উপরে না উঠে যায়। ঠিক দুপুরে এবং সূর্যাস্তের সময় । -বুখারি ব্যতিত সবকটি সহীহ হাদিস গ্রন্থ। ৪ ফজর ও আসরের পরে নামায পড়া সম্পর্কে ফকীহদের অভিমত অধিকাংশ আলেমের মতে ফজর ও আসরের নামাযের পর ইতিপূর্বে ছুটে যাওয়া নামাযের কাযা পড়া বৈধ। কারণ রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তির ভুলক্রমে কোনো নামায ছুটে গেছে, সে যেনো মনে পড়া মাত্রই তা পড়ে নেয়। _বুখারি ও মুসলিম । তবে ফজর ও আসরের পরে কোনো নফল নামায পড়াকে সাহাবিদের মধ্য থেকে আলী, ইবনে মাসউদ, যায়দ বিন সাবেত, আবু হুরায়রা ও ইবনে উমর রা., তাবেয়ীদের মধ্য থেকে হাসান, সাঈদ ইবনুল মুসাইয়াব এবং মযহাবী ইমামদের মধ্য থেকে আবু হানিফা ও মালেক অপছন্দ করেছেন। আসরের পর দু'রাকাত পড়ার কারণে উমর রা. একাধিক সাহাবির সামনে পিটিয়েছেন, অথচ কেউ সেটা অপছন্দ করেনি । খালেদ ইবনে ওলীদও পিটাতেন। শাফেয়ীর মতে, যে নামাযের কোনো কারণ থাকে, তা বৈধ- যেমন তাহিয়াতুল মসজিদ ও সুন্নাতুল অযু। এ দুই ধরনের নামায ফজর ও আসরের অব্যবহিত পরে পড়া যাবে । কেননা রসূলুল্লাহ সা. আসরের নামাযের পর যোহরের সুন্নত পড়েছেন। হান্বলীদের মতে, যতো কারণই থাকুক, তওয়াফের দু'রাকাত ছাড়া আর সমস্ত নফল নামায আসর ও ফজরের পরে হারাম। জুবাইর ইবনে মুতয়াম বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “হে আবদ মানাফের বংশধর, দিনে বা রাতের যে কোনো সময় যে কোনো ব্যক্তি এই ঘরের তওয়াফ করুক বা এতে নামায পড়ুক, তাকে বাধা দিওনা ।” -সুনানে আরবায়া, ইব। ৬ সূর্যোদয়, সূর্যাস্ত ও দুপুরের সময় নামায পড়া সম্পর্কে মতামত উল্লিখিত তিন সময় নামায পড়াকে হানাফিগণ সাধারণভাবে বৈধ মনে করেননা, চাই তা ফরয, ওয়াজিব, নফল, কাযা বা চলতি- যে নামাযই হোক না কেন। তবে চলতি আসর ও জানাযার নামায এর ব্যতিক্রম । (এই তিন সমযের যে কোনো সময় মৃতদেহ আসুক, জানাযার নামায পড়া মাকরূহ হবেনা ।) এই তিন সময়ে সাজদার আয়াত পঠিত হলে তিলাওয়াতের সাজদাও * নববী বলেছেন : শয়তান এই সময়গুলোতে নিজের মাথা সূর্যের কাছাকাছি নিয়ে যায় । যাতে সূর্যের পূজাকারী কাফিররা শয়তানের উপাসক হয়.। ফলে তার ও তার দলবলের খানিকটা প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা জন্মে । যাতে নামাধীদের কাছে তাদের নামাযকে সন্দেহভাজন বানাতে পারে । এ জন্যই নামাযকে শয়তানের সৃষ্ট এই সন্দেহ থেকে রক্ষা করার জন্য এ সময়ে নামায পড়া মাকরূহ করা হয়েছে। যেমন শয়তানের আশ্রয়স্থলগুলোতে নামায মাকরূহ করা হয়েছে। ১৪-- | www.pathagar.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।