ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ ফিক্হস্‌ সুন্নাহ সূর্যাস্তের পূর্বে আসরের নামাযের একটি মাত্র সাজদা করতে সক্ষম হয় সে যেনো তার নামায সম্পূর্ণ করে। আর যখন সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাযের একটি সাজদা করতে সক্ষম হয়। তখন সে যেনো তার নামায সম্পূর্ণ করে।” এখানে সাজদার অর্থ রাকাত। হাদিসের প্রকাশ্য মর্ম হলো, যে ব্যক্তি ফজর বা আসরের নামাষের এক রাকাত ওয়াক্তের মধ্যে সম্পন্ন করে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তার নামায মাকরূহ হবেনা যদিও এঁ সময় দুটি মাকরূহ সময়। ওয়াক্তের ভেতরে পুরো এক রাকাত পড়তে পারায় তার নামায চলতি ওয়াক্তে সম্পন্ন নামায বলে গণ্য হবে। কাযা করার দরকার হবেনা । তবে ইচ্ছাকৃতভাবে নামাযকে এরূপ শেষ সময় পর্যন্ত বিলম্বিত করা বৈধ নয়। ৪ নামাযের সময় ঘুমে থাকলে বা ভুলে গেলে যে ব্যক্তি কোনো নামাযের ওয়াক্তে ঘুমে থাকে বা নামাযের কথা ভুলে যায়, সে যখনই জাগবে বা যখনই তার মনে পড়বে তখনই তার নামাযের ওয়াক্ত । কারণ আবু কাতাদাহ বর্ণনা করেন : লোকেরা রসূল সা.কে জানালো, মাঝে মাঝে ঘুমের কারণে তাদের নামায ছুটে যায়। রসূল সা. বললেন : ঘুমের কারণে নামায ছুটে গেলে তা অবহেলা গণ্য হয়না । অবহেলা গণ্য হয় জাগ্রত অবস্থায় ছুটে গেলে । কাজেই তোমাদের কেউ যখন নামাযের কথা ভুলে যায় অথবা ঘুমের কারণে নামায পড়তে সক্ষম না হয়। তখন সে যেনো মনে পড়া মাত্রই নামায পড়ে নেয়।” নাসায়ী, তিরমিযি বলেছেন এটি সহীহ হাদিস। আর আনাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি নামাযের কথা ভূলে যায়। সে যেনো মনে পড়া মাত্রই নামায পড়ে নেয়। তার জন্য এটাই একমাত্র কাফফারা ।” -বুখারি ও মুসলিম ৷ ইমরান ইবনে হুসাইন বর্ণনা করেন : আমরা একবার রসূল সা.-এর সাথে সফর করলাম । অবশেষ শেষ রাতে যাত্রা বিরতি ও বিশ্রাম করলাম। আমাদের এতো গাঢ় ঘুম হলো যে, শুধু সূর্যের উত্তাপই আমাদেরকে জাগাতে পেরেছে । তখন আমাদের বেশীমাল অবস্থা যে, আমাদের কেউ কেউ হতবুদ্ধি হয়ে পবিত্র হওয়ার উপকরণ খুঁজতে ছুটোছুটি শুরু করে দিলো। রসূল সা. তাদের সকলকে শান্ত হবার আদেশ দিলেন। তারপর আমরা রওনা হলাম এবং চলতে লাগলাম । অবশেষে যখন সূর্য উপরে উঠলো, তখন রসূল সা. অযু করলেন, তারপর বিলালকে আদেশ দিলেন আযান দিতে । বিলাল আযান দিলো । তারপর ফজরের আগের দু'রাকাত পড়লেন। তারপর তিনি নামায পড়ালেন। আমরা নামায পড়লাম। তারপর সবাই বললো : হে রসূলুল্লাহ, আগামীকাল কি এ নামায আমরা নির্ধারিত সময়ে পুনরায় পড়বোনা? অর্থাৎ ফজরের সময় । রসূল সা. বললেন : তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে সুদ নিষিদ্ধ করার পর তিনি নিজেই কি সুদ গ্রহণ করবেন? অর্থাৎ ফজরের নামায আগামীকাল নির্দিষ্ট সময়ে পুনরায় পড়লে তা সুদের মতোই অতিরিক্ত হবে । ৩ নামাযের নিষিদ্ধ ওয়াক্তসমূহ ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্য বর্শা পরিমাণ উপরে উঠা পর্যন্ত । ঠিক দুপুরে সূর্য পশ্চিমে ঢলে পড়া পর্যন্ত, আসরের নামাযের পর সূর্যাস্ত পর্যন্ত । যে কোনো নামায পড়া নিষিদ্ধ । কেননা আবু সাঈদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আসরের নামাযের পর সূর্যাস্ত পর্যন্ত কোনো নামায নেই। আর ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত কোনো নামায নেই। -বুখারি ও মুসলিম । আমর বিন আবাসা রা. বলেন, আমি বললাম হে আল্লাহর নবী! আমাকে নামায সম্পর্কে অবহিত করান। তিনি বললেন : ফজরের নামায পড়ো। তারপর সূর্য www.pathagar.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।