ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) St এশার নামাযের আগে ঘুমানো এবং পরে কথা বলা : এশার নামাযের আগে ঘুমানো ও পরে কথা বলা মাকরূহ । কেননা আবু বারযা আসলামী বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. এশার নামায, যাকে তোমরা আতামা বলে থাকো । বিলম্বিত করা ভালোবাসতেন এবং তার আগে ঘুমানো ও তার পরে কথা বলা অপছন্দ করতেন । আর ইবনে মাসউদ বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. এশার পর গল্পগুজব করতে আমাদেরকে কঠোরভাবে নিষেধ করতেন। এশার নামাযের পূর্বে ঘুমানো ও পরে গল্পগুজব মাকরূহ হওয়ার কারণ হলো, ঘুমানোর কারণে মুস্তহাব ওয়াক্তে বা জামাতের সাথে নামায পড়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে । আর এশার পর গল্পগুজব করলে দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকা অনিবার্য হয়ে পড়তে পারে । আর রাত জাগরণ প্রচুর ক্ষতির কারণ । তবে কেউ যদি এশার আগে একটু ঘুমিয়ে নিতে চায় এবং তাকে জাগিয়ে দেয়ার মতো কেউ থাকে অথবা এশার পরে উপকারী কথাবার্তা বলে তাহলে সেটা মাকরূহ হবেনা । কেননা ইবনে উমর রা. বলেছেন। রসূলুল্লাহ সা. মুসলমানদের বিভিন্ন সমস্যা নিয়ে আবু বকরের সাথে গভীর রাতে কথা বলতেন। আমিও তার সাথে থাকতাম । আর ইবনে আব্বাস রা. বলেন : একদিন রাতে যখন রসূলুল্লাহ সা. মাইমুনার বাড়িতে ছিলেন, আমিও সেদিন সেখানে শুয়েছিলাম, যাতে দেখতে পারি রসূলুল্লাহ সা. রাতে কেমন নামায পড়েন। দেখলাম রসূলুল্লাহ সা. তার পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন, তারপর ঘুমিয়ে গেলেন। $ ফজর নামাযের সময় সুবহে সাদেক হওয়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের ওয়াক্ত বিস্তৃত। ইতিপূর্বে উদ্ধৃত হাদিসে এর উল্লেখ করা হয়েছে। ফজরের নামায ত্বরান্বিত করা মুস্তাহাব : ফজরের নামায ত্বরান্বিত করা ও প্রথম ওয়াক্তে পড়া মুস্তাহাব । আবু মাসউদ আনসারী বলেন : রসূলুল্লাহ সা. একবার অন্ধকারে ফজরের নামায পড়লেন। এরপর আরেকবার পড়লেন ভোর ফর্সা হওয়ার পর। এরপর মৃত্যু পর্যন্ত তিনি অন্ধকারে নামায পড়েছেন । আর কখনো ফর্সা হওয়ার পর পড়েননি ।” -আবু দাউদ, বায়হাকি - সনদ সহীহ। আয়েশা রা. বলেন :.মুমিনদের স্ত্রীরা রসূল সা.-এর সাথে ফজরের নামায পড়তেন পোশাক পরিচ্ছদে আবৃত হয়ে । তারপর নামায শেষে তারা যখন বাড়ি ফিরে যেতেন, তখনও এতো অন্ধকার থাকতো যে, কেউ তাদের চিনতে পারতোনা । -ছয়টি সহীহ গ্রন্থ তবে রাফে ইবনে খাদিজ বর্ণিত হাদিসে রয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : ফজরকে স্বচ্ছ করে নাও, তাতে তোমাদের সওয়াব বেশি হবে ।' -পীচটি সহীহ গ্রন্থ । এ হাদিস দ্বারা ফজরের নামায শেষ করে ফেরার সময়টাকে স্বচ্ছ ও পরিষ্কার করতে বলা হয়েছে, শুরু করার সময় নয় । অর্থাৎ রসূলুল্লাহ সা. নামাযে দীর্ঘ কিরাত পড়তে আদেশ দিয়েছেন যাতে পড়ে বের হবার সময় ফর্সা সকাল হয়ে যায়। এমনটি রসূলুল্লাহ সা. নিজেও করতেন। তিনি তো নামাযে ষাট থেকে একশো আয়াত পৰ্যন্ত পড়তেন। এ হাদিসের ব্যাখ্যা এ রকমও হতে পারে যে, সুবহে সাদেক হয়েছে কিনা, তা ভালোভাবে নিশ্চিত হয়ে নাও. কেবল ধারণার ভিত্তিতে নামায পড়োনা । এক রাকাত পড়ার পর ওয়াক্ত ফুরিয়ে গেলে : যে ব্যক্তি ওয়াক্ত ফুরানোর আগে মাত্র এক রাকাত নামায সম্পন্ন করতে সক্ষম হয়, তার পুরো নামায ওয়াক্তের মধ্যে সম্পন্ন হয়েছে বলে ধরা হবে। কেননা আবু হুরায়রা বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি ওয়াক্তের মধ্যে এক রাকাত নামায পড়তে পেরেছে, সে যেনো পুরো নামাযই পড়েছে ।” -সবগুলো সহীহ গ্রন্থ ৷ এটা সকল নামাযের বেলায়ই প্রযোজ্য । বুখারির বর্ণনার ভাষা হলো : তোমাদের কেউ যখন www.pathagar.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।