ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ফিক্হুস্‌ সুন্নাহ ৪. সহীহ মুসলিমে সালামা বিন আকওয়া থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. সূর্য অস্ত যাওয়া ও অদৃশ্য হওয়ার অব্যবহিত পর মাগরিবের নামায পড়তেন। গ এশার নামাযের ওয়াক্ত পশ্চিমাকাশের লালিমা বিলীন হওয়ার পর থেকে এশার নামাযের ওয়াক্ত শুরু হয় এবং তা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে । আয়েশা রা. থেকে বর্ণিত : লোকেরা পশ্চিমাকাশের লালিমা বিলীন হওয়া থেকে আরম্ভ করে রাতের প্রথম এক-তৃতীয়াংশ পর্যন্ত এশার নামায পড়তো । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে তাদেরকে আদেশ দিতাম যেনো তারা এশার নামায রাতের এক-তৃতীয়াংশ বা মধ্যরাত পর্স্ত বিলম্বিত করে। আর আবু সাঈদ থেকে বর্ণিত : এক রাতে এশার নামাযে আমরা রসূল সা.-এর জন্য অপেক্ষ' চ্রতে থাকি । ফলে রাতের প্রায় অর্ধেক অতিবাহিত হয়ে গিয়েছিল। অবশেষে তিনি এলেন এবং আমাদেরকে নামায পড়ালেন। তারপর বললেন : “তোমরা বসো। এতোক্ষণে অন্য লোকেরা শুয়ে পড়েছে । তোমরা যতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছো, ততক্ষণ নামাযের মধ্যে ছিলে বলে গণ্য হবে। দুর্বলের দুর্বলতা, রোগীর রোগ ও বিপন্নের বিপদ যদি না থাকতো, তবে আমি রাত দুপুর পর্যন্ত এই নামায বিলম্বিত করতাম । এ হলো মুস্তাহাব ওয়াক্ত । বৈধতা ও অনিবার্য প্রয়োজনের ওয়াক্ত ফজর পর্যন্ত বিস্তৃত। কাতাদাহ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : শুনে রাখো, ঘুমের কারণে নামায ছুটে যাওয়া অবহেলা নয়। শুধু যে ব্যক্তি পরবর্তী নামাযের ওয়াক্ত চলে আসার আগে নামায পড়েনা সে-ই অবহেলার দায়ে দোষী। ওয়াক্তের বিবরণ সম্বলিত পূর্ববর্তী হাদিস প্রমাণ করে প্রত্যেক নামাযের ওয়াক্ত পরবর্তী নামাযের ওয়াক্ত আশা পর্যন্ত বিস্তৃত । তবে ফজরের নামাযের কথা ভিন্ন। এ নামায যোহর পর্যন্ত অব্যাহত থাকেনা । আলেমগণ একমত, এর ওয়াক্ত সূর্যোদয়ের সাথেই শেষ হয়ে যায়। এশার নামাযকে প্রথম ওয়াক্ত থেকে বিলম্বিত করাই মুস্তাহাব । এশার নামাযকে তার মুস্তাহাব ওয়াক্তের শেষ পর্যন্ত অর্থাৎ রাত দুপুর পর্যন্ত বিলম্বিত করা উত্তম। কেননা আয়েশার রা. হাদিসে এ কথা রয়েছে : “রসূলুল্লাহ সা. এক রাতে রাতের বিরাট অংশ চলে গেলে এবং মসজিদের লোকেরা ঘুমিয়ে গেলে তারপর বের হলেন এবং এশার নামায পড়ালেন। তিনি বললেন : উম্মতকে যদি কষ্ট দিতে না চাইতাম, তবে এটাই এশার সময়।* -সুসলিম, নাসায়ী । ইতিপূর্বে আবু হুরায়রা ও আবু সাঈদের হাদিস বর্ণিত হয়েছে। উক্ত উভয় হাদিস আয়েশার হাদিসের সমর্থক। এর প্রত্যেকটিই প্রমাণ করে বিলম্বিত করা উত্তম ও মুস্তাহাব । তবে বিলম্বে পড়ার নীতিকে স্থায়ীভাবে গ্রহণ করার নীতি তিনি বর্জন করেছেন। কারণ এতে নামাধীদের কষ্ট হয়। রসূল সা. জামাতে নামায পড়া মুসল্পদৈর সুবিধার দিকে খেয়াল রাখতেন, কখনো তৃরান্বিত কখনো বিলম্বিত করতেন। জাবির রা. থকে বর্ণিত : রসূলুল্লাহ সা. দুপুরে সূর্য ঢলে পড়ার পর যে প্রচণ্ড খরতাপ হয়, তখন যোহর, সূর্য পরিষ্কার থাকতে (অর্থাৎ হলুদ হওয়ার আগে) আসর, সূর্য অস্ত যাওয়ার পর মাগরিব এবং এশা কখনো বিলম্বিত ও কখনো ত্বরান্বিত করে পড়তেন। যখন দেখতেন মুসল্লিরা হাজির হয়ে গেছে, তখন তৃরাবিত করতেন । আর যখন দেখতেন তারা বিলম্ব করছে, তখন নামায বিলম্বিত করতেন। আর ফজরের নামায তিনি বা তারা শেষ রাতের অন্ধকার থাকতে পড়তেন । * নববী বলেছেন : এ দ্বারা রাত দুপুরের পর পর্যন্ত বুঝায়না । কেননা রাত দুপুরের পর পর্যন্ত বিলম্বিত করা উত্তম এ কথা কোনো আলেমই বলেননি । www.pathagar.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।