ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত নোমাষ) ১০১ যার আসরের নামায তরক হয়ে যায়, তার সমস্ত নেক আমল বাতিল হয়ে যায়। -আহমদ ইবনে মাজাহ । ইবনুল কাইয়েম বলেন : তরক করা দুই রকম : পুরোপুরি তরক করা এবং কখনো তরককৃত নামায না পড়া । এতে সকল নেক আমল বাতিল হয়ে যায়। আর শুধু নির্দিষ্ট দিনে নির্দিষ্টভাবে তরক করলে এ দিনের নেক আমল বাতিল হয়। আসরের নামাযই মধ্যবর্তী নামায : আল্লাহ তায়ালা বলেছেন : “তোমরা সকল নামায সংরক্ষণ করো এবং মধ্যবর্তী নামায সংরক্ষণ করো ।” একাধিক সহীহ হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আসরের নামাযই মধ্যবর্তী নামায । ১. আলী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. খন্দকের যুদ্ধের দিন বলেছেন : আল্লাহ কাফিরদের কবর ও বাড়িুলোকে আগুন দিয়ে ভরে দিন। কারণ তারা আমাদেরকে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধে আটকে রেখে মধ্যবর্তী নামায পড়তে দেয়নি । -বুখারি, মুসলিম। ২. ইবনে মাসউদ থেকে বর্ণিত : “মুশরিকরা রসূলুল্লাহ সা.কে আসরের নামায পড়তে দেয়নি সূর্য লাল হওয়া ও হলুদ হওয়া পর্যন্ত । তখন রসূলুল্লাহ সা. বললেন : ওরা আমাদেরকে মধ্যবর্তী নামায আসরের নামায পড়তে দিলনা । আল্লাহ ওদের পেট ও কবর আগুন দিয়ে ভর্তি করে দিন। -আহমদ, মুসলিম, ইবনে মাজাহ। ৬ মাগরিব নামাযের ওয়াক্ত সূর্য যখন “অদৃশ্য হয়ে যায় এবং ডুবে যায়, তখন মাগরিবের নামাযের ওয়াক্ত শুরু হয় আর তা পশ্চিম আকাশ থেকে লালিমা বিলীন হওয়া পর্যন্ত অব্যাহত থাকে । আবদুল্লাহ ইবনে আমর রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. বলেছেন : মাগরিবের নামাযের ওয়াক্ত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সময় থেকে এবং লালিমা না যাওয়া পর্যন্ত অব্যাহত থাকে ।”- মুসলিম ৷ অনুরূপ আবু মুসা রা. থেকে বর্ণিত। জনৈক প্রশ্নকারী রসূলুল্লাহ সা.কে প্রশ্ন করলো নামাযের ওয়াক্ত কী কী? অতপর পুরো হাদিস উল্লেখ করলেন। এতে আরও রয়েছে! অতপর জিবরীল তাকে আদেশ করলেন এবং তিনি সূর্য অন্তমিত হলে মাগরিবের নামায পড়লেন। অতপর যখন দ্বিতীয় দিন এলো। তিনি বললেন : ভি টির নহা হাহ যারা এই দুয়ের মাঝখানেই মাগরিবের ওয়াক্ত। মুসলিমের টীকায় নববী বলেছেন : আমাদের ইমামদের মধ্যে যারা সুদক্ষ, তারা লালিমা বিলীন না হওয়া পর্যন্ত নামায বিলম্বিত করার বৈধতাকে অগ্রাধিকার দেয়ার পক্ষপাতি। আর এই সময়ের প্রত্যেক অংশেই নামায শুরু করা বৈধ। প্রথম ওয়াক্ত থেকে বিলম্বিত করলে গুনাহ হবেনা । এটাই সঠিক ও নির্ভুল। এছাড়া অন্যকিছু বৈধ নয়। আর ইতিপূর্বে জিবরীলের ইমামতি সংক্রান্ত হাদিসে যে বলা হয়েছে তিনি দুই দিন একই সময়ে সূর্য অন্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের নামায পড়েছেন। তা দ্বারা মাগরিবের নামায তরান্বিত করা মুস্তাহাব প্রমাণিত হয়। এ ব্যাপারে একাধিক হাদিসে সুষ্ঠুভাবে নির্দেশ দেয়া হয়েছে। যেমন : ১. সায়েব বিন ইয়াধীদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আমার উম্মত যতদিন নক্ষত্র উদিত হওয়ার আগে মাগরিবের নামায পড়বে । ততদিন ইসলামের উপর বহাল থাকবে। ২. মুসনাদে আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : রোযাদারের ইফতারের সময় মাগরিবের নামায পড়ো এবং নক্ষত্র উদয়ের আগে নামাযকে ত্রাৰিত করো । ৩. সহীহ মুসলিমে রাফে বিন খাদীজ থেকে বর্ণিত : আমরা রসূলুল্লাহ সা.-এর সাথে মাগরিবের নামায পড়ছিলাম । তারপর আমাদের প্রত্যেকে ফিরে যাওয়ার সময় নিজ নিজ তীর রাখার জায়গা দেখতে পাচ্ছিল। www.pathagar.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।