১০০ ফিক্হুস্ সুন্নাহ বর্ণনা করেছেন : যখন শীত বেশি হতো তখন রসূল সা. নামায় ত্বরাবিত করতেন, আর যখন গরম বেশি পড়তো, তখন নামায বিলম্বিত করতেন । -বুখারি । আবু যর রা. বলেছেন : আমরা রসূল সা.-এর সাথে এক সফরে ছিলাম । তখন মুয়াযযিন যোহরের আযান দিতে ইচ্ছা করলো । রসূল সা. বললেন : ঠাণ্ডা করো। অর্থাৎ বিলম্বিত করো । পুনরায় মুয়াযযিন আযান দিতে চাইলো । তিনি বললেন : ঠাণ্ডা করো। এভাবে দু'বার বা তিনবার বললেন। এক সময় আমরা ছোট টিলাগুলোর ছায়া দেখতে পেলাম । তিনি বললেন : গরমের তীব্রতা জাহান্নামের টগবগানির অংশ। কাজেই যখন গরম তীব্র হয়, তখন নামায ঠাণ্ডা করে পড়ো । -বুখারি .ও মুসলিম । ঠাণ্ডা করার সীমা : হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : ঠাণ্ডা করার সীমা কতদূর তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে । কেউ বলেছেন : সূর্য ঢলার অব্যবহিত পরের ছায়ার পর ছায়া আরও এক হাত লম্বা হওয়া পর্যন্ত । কেউ বলেন : মানুষের আকৃতির চার ভাগের এক ভাগ, কেউ বলেন : তিন ভাগের এক ভাগ, কেউ বলেন : অর্ধেক। এছাড়া আরও বহু রকমের মতামত রয়েছে । তবে প্রচলিত নীতি হলো, এটি অবস্থাভেদে বিভিন্ন রকম হয়ে থাকে । তবে শর্ত হলো, কোনোক্রমেই নামাযের শেষ ওয়াক্ত অতিক্রম করতে পারবেনা । ও আসর নামাযের ওয়াক্ত | সূর্য চলার পরবর্তী ছায়ার পর যখন কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ হয়, তখন থেকেই আসরের ওয়াক্ত শুরু হয়। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি সূর্যাস্তের আগে আসরের এক রাকাত নামায ধরতে পারলো, সে যেনো পুরো আসরের ওয়াক্তই ধরতে পারলো । বায়হাকির ভাষা হলো : যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকাত পড়লো, তারপর অবশিষ্ট নামায সূর্যাস্তের পর পড়লো, তার আসর হাতছাড়া হলোনা । মুস্তাহাব ওয়াক্ত ও মাকরূহ ওয়াক্ত : সূর্য হলুদ হওয়া মাত্রই মুস্তাহাব ওয়াক্ত শেষ হয়ে যায়। ইতিপূর্বে ও আবদুল্লাহ ইবনে আমরের যে দুটি হাদিস বর্ণিত হয়েছে, তা দ্বারা একথাই বুঝানো হয়েছে। সূর্য হলুদ হওয়ার পর পর্যন্তও নামায বিলম্বিত করা যায়। তবে সেটা বিনা ওযরে হলে মাকরূহ হবে । আনাস রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন : এটা মোনাফেকের নামায, সে বসে বসে অপেক্ষা করতে থাকে । যখন সূর্য শয়তানের শিংদ্ধয়ের মাঝখানে চলে আসে, তখন উঠে দীড়ায় এবং চারটা ঠোকর দেয়। এতে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে। -বুখারি ও ইবনু মাজাহ ব্যতিত সব গ্রন্থ। নববী মুসলিমের টীকায় বলেছেন : আমাদের ইমামগণ বলেছেন, আসরের ওয়াক্ত পাচ প্রকারের : ১. উত্তম ওয়াক্ত; ২. মুস্তাহাব ওয়াক্ত; ৩. জায়েয ওয়াক্ত, মাকরূহ নয়; ৪. জায়েয কিন্তু মাকরূহ ওয়াক্ত; ৫. ওযরের ওয়াক্ত। উত্তম ওয়াক্ত হলো প্রথম ওয়াক্ত ৷ মুস্তাহাব ওয়াক্ত হলো, ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত । সূর্য হলুদ হওয়া পর্যন্ত বৈধ, মাকরূহ নয়। হলুদ হওয়া থেকে অস্ত যাওয়া. পর্যন্ত বৈধ তবে মাকরূহ । আর সফর কিংবা বৃষ্টির কারণে যে ব্যক্তি যোহর ও আসরকে যোহরের সময়ে একত্রিত করে, তার জন্য যোহরের ওয়াক্তটা ওযরের ওয়াক্ত । এই পাচ ওয়াক্তেই আসরের নামায আদায় করা যাবে এবং এর কোনোটাই কাযা গণ্য হবেনা । কিন্তু সূর্য অস্ত গেলে তখন কাযা গণ্য হবে। মেঘলা দিনে নামায ত্্রাবিত করা জরুরি : বুরাইদা আসলামী রা. বলেন : আমরা এক যুদ্ধে রসূলুল্লাহ সা.-এর সাথে ছিলাম ৷ তিনি বললেন : মেঘলা দিনে নামায ত্বরাৰিত করো । কেননা www.pathagar.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।