সালাত (নামায) ৯৯ পবিত্রতা ঘোষণা বা তাসবীহ পাঠের অর্থ আসরের নামায । বুখারি মুসলিমে জারির থেকে বর্ণিত, জারির রা. বলেন : আমরা রসূলুল্লাহ সা.-এর নিকট বসেছিলাম । সহসা পূর্ণিমার রাতে তিনি চাদের দিকে তাকালেন। তারপর বললেন : “নিশ্চয় তোমরা এখন যেভাবে এই চাদকে দেখছ, ঠিক এভাবেই তোমাদের প্রতিপালককে দেখতে পাবে । তাকে দেখার ব্যাপারে তোমাদের কোনো জড়তা থাকবেনা । সুতরাং তোমরা যদি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে কোনো নামায শেষ করতে পারো তবে করো ।” তারপর এই আয়াত তেলাওয়াত করেন। এ ছিলো পবিত্র কুরআনে নামাযের ওয়াক্তের প্রতি ইঙ্গিত। তবে হাদিসে এসব ওয়াক্ত নির্ধারিত. ও এগুলোর নিদর্শনাবলী বর্ণনা করা হয়েছে। হাদিসগুলো নিম্নে উল্লেখ করা হচ্ছে : ১. আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : সূর্য যখন পশ্চিমে ঢলে পড়বে এবং মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হবে তখন যোহরের ওয়াক্ত হবে এবং তা আসরের পূর্ব পর্যন্ত থাকবে । আর সূর্য যতক্ষণ হলুদ না হবে ততক্ষণ আসর থাকবে। সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যতক্ষণ লালিমা থাকবে ততক্ষণ মাগরিব থাকবে । আর এশার নামাযের ওয়াক্ত থাকবে মধ্যরাতের মাঝামাঝি পর্যন্ত । আর ফজরের নামাযের ওয়াক্ত ভোর হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত ৷ সূর্য যখন উঠে যাবে তখন নামায পড়া বন্ধ রাখো । কেননা সূর্য উঠে শয়তানের দুই শিং এর মাঝখান দিয়ে । - মুসলিম কর্তৃক বর্ণিত। ২. জাবির. বিন আবদুল্লাহ থেকে বর্ণিত : জিবরীল (আ.) রসূল সা.-এর নিকট এলেন এবং তাকে বললেন : উঠুন, নামায পড়ুন। তখন তিনি নামায পড়লেন সূর্য চলে পড়ার পর । তারপর পুনরায় আসরের সময় তার কাছে জিবরীল (আ.) এলেন। জিবরীল তাকে বললেন : উঠুন, নামায পড়ুন। তখন তিনি আসরের নামায পড়লেন প্রত্যেক জিনিসের ছায়া তার দ্বিগুণ হওয়ার পর। পুনরায় মাগরিবের সময় তার কাছে জিবরীল এলেন এবং বললেন : উঠুন, নামায পড়ুন। তখন তিনি নামায পড়লেন সূর্য ডুবে যাওয়ার পর। পুনরায় এশার সময় তার নিকট জিবরীল এলেন এবং বললেন উঠুন, নামায পড়ুন। তখন. তিনি এশার নামায পড়লেন পশ্চিম আকাশের লালিমা অদৃশ্য হয়ে যাওয়ার পর। পুনরায় যখন ভোর হলো তখন জিবরীল তার কাছে এলেন। পুনরায় পরের দিন যোহরের সময় তার কাছে এলেন জিবরীল এবং বললেন : উঠুন, নামায পড়ুন। তখন তিনি প্রত্যেক জিনিসের ছায়া তার সমান হলে যোহরের নামায পড়লেন । পুনরায় আসরের সময় তিনি তার কাছে এলেন এবং বললেন : উঠুন, নামায পড়ুন । তখন প্রত্যেক জিনিসের ছায়া তার দ্বিগুণ হলো এবং তিনি আসরের নামায পড়লেন । আবার মাগরিবে একই সময়ে তিনি তার কাছে এলেন আগের মতোই । তারপর এশার সময় যখন অর্ধেক রাত অথবা রাতের এক তৃতীয়াংশ পার হয়ে গেছে। তখন এলেন এবং এশার নামায পড়লেন। তারপর যখন ভোর খুব ফর্সা হলো তখন তার কাছে এলেন এবং বললেন : উঠুন, নামায পড়ুন । তখন তিনি ফজরের নামায পড়লেন। তারপর বললেন : এই দুই ওয়াক্তের মাঝে আরও একটা ওয়াক্ত আছে।” আহমদ, নাসায়ী ও তিরমিযি । বুখারি বলেছেন: নামাষের ওয়াক্ত সম্পর্কে এটাই সবচেয়ে বিশুদ্ধ হাদিস। অর্থাৎ জিবরীলের ইমামতি সম্পর্কে । গ যোহর নামাযের ওয়াক্ত উপরোক্ত দুটি হাদিস থেকে স্পষ্ট হয়ে গেলো। যোহরের ওয়াক্ত মধ্য আকাশ থেকে সূর্য ঢলে পড়ার সময় থেকেই শুরু হয় এবং ঢলে পড়ার সময় কোনো জিনিসের ছায়া যতটুকু থাকে । সেটুকু বাদে সমপরিমাণ ছায়া যখন হয়, ততক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে । তবে প্রচণ্ড গরমের সময় যোহরের নামায প্রথম ওয়াক্ত থেকে বিলম্বিত করা মুস্তাহাব, যাতে মনোযোগ বিচ্ছিন্ন না হয়। প্রচণ্ড গরম ছাড়া অন্য সময় নামায প্রথম ওয়াক্তে পড়াই মুস্তাহাব । আনাস রা. www.pathagar.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।