ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ ফিক্ছুস্‌ সুন্নাহ তালহা বিন উবাইদুল্লাহ থেকে বর্ণিত : জনৈক বেদুঈন রসূলুল্লাহ সা. এর নিকট এলো এলোমেলো চুল নিয়ে। সে বললো : হে রসূলুল্লাহ! আমার উপর আল্লাহ কী কী নামায ফরয করেছেন বলুন। তিনি বললেন : পাচ ওয়াক্ত নামায ফরয করেছেন। তবে তুমি যদি স্বেচ্ছায় কিছু নফল পড় তবে পড়তে পারো । সে বললো : কয়টি রোযা ফরয করেছেন? তিনি বললেন: রমযান মাসের রোযা । এছাড়া কোনো নফল রোযা রাখতে চাইলে রাখতে পারো । সে বললো : যাকাত কতোটুকু ফরয করেছেন? রসূলুল্লাহ সা. তাকে ইসলামের সকল বিধান জানিয়ে দিলেন। সে বললো : আল্লাহর কসম, আমি এই ফরযগুলোর কিছুই বাদ দেবনা, আর কোনো বাড়তি নফলও আদায় করবোনা । রসূলুল্লাহ সা. বললেন : সে যদি তার ওয়াদা পালন করে তবে সফলকাম। অন্য বর্ণনায় : সে জান্নাতে যাবে । _বুখারি ও মুসলিম । ৬. নামাযের সময় নামাযের জন্য নির্দিষ্ট সময় বা ওয়াক্ত রয়েছে। সেই সময়ের মধ্যেই নামায আদায় করা জরুরি। আল্লাহ বলেন : ০৪0 Ls nit in নিশ্চয় মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামায পড়া ফরয ।” অর্থাৎ সুনিশ্চিত ও কিতাব দ্বারা প্রমাণিত ফরয। কুরআনে এই সকল ওয়াক্তের প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। আল্লাহ বলেন : CXS SUS lg ৮৪১৫১০৭। ০] 9৭1 cs 5 J iP Lal “দিনের দুই প্রান্তে ও রাতের দুই অংশে নামায কায়েম করো। নিশ্চয়. সৎ কাজগুলো মন্দ কাজগুলোকে বিলুপ্ত করে। স্মরণকারীদের জন্য এ হচ্ছে স্বারক।” (সূরা হুদ : আয়াত ১১৪) হাসান বলেছেন : দিনের দুই প্রান্তের নামায ফজর, আসর, আর রাতের দুই অংশের নামায মাগরিব, এশা। আর সূরা ইসরাতে রয়েছে : 1955. 0৫ ped 015০] ১61 ০1554801155 ০] ০1 904 Salt শা “সূর্য ঢলে পড়া থেকে রাতের অন্ধকার শুরু হওয়া পর্যন্ত নামা ও ফজরের কুরআন কায়েম করো । ফজরের কুরআনে সাক্ষী উপস্থিত থাকে ।”, অর্থাৎ সূর্য ঢলে পড়ার পর প্রথম ওয়াক্তেই যোহরের নামায পড়ো। এই সময়টা রাতের অন্ধকার শুরু হওয়া পর্যন্ত থাকে । এই সময়ের ভেতর আসর, মাগরিব ও এশা অন্তর্ভুক্ত । আর ফজরের কুরআন অর্থ ফজরের নামায । সাক্ষী উপস্থিত থাকে অর্থ হলো, রাতের ফেরেশতারা ও দিনের ফেরেশতারা সাক্ষী হিসেবে উপস্থিত থাকে। আর সূরা তোয়াহায় রয়েছে: 3০0 ০05৮9 ES al 9 555 69228 0০১ prot 3b 0০ ৩০১ ১৪ 95 ০৫১৫ আখ “তোমার প্রভুর প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করো সূর্য উঠা ও ডুবার আগে । আর রাতের বিভিন্ন সময়ে ও দিনের প্রান্তভাগে পবিত্রতা ঘোষণা করো । হয়তো তুমি তাতে সন্তুষ্ট হয়ে যাবে ।” সূর্য উঠার আগে পবিত্রতা ঘোষণার অর্থ ফজরের নামায । আর সূর্য অস্ত যাওয়ার পূর্বে www.pathagar.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।