Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মক্কী বিজয় ুদাইবিয়ার সন্ধির একটি শর্ত ছিলো যে, আরবের যে কোনো গোত্র স্বাধীনভাবে মুসলমান অথবা কুরাইশদের সাথে মিত্রতা স্থাপন করতে পারবে এবং এতে কোনো পক্ষ বীধা দেবে না৷ এই শর্তীনুযায়ী দু'টি পরস্পর শত্রুতা বিদ্বেষকারী গোত্রের একটি মুসলমানদের সঙ্গে এবং অপরটি মক্কার মুশরিকদের সাথে সন্ধি করেছিল৷ মক্কার সাথে সন্ধি চুক্তিতে আবদ্ হয়েছিল বনী বাকর আর মুসলমানদের সাথে চুক্তি করেছিল বনী খুযা'আ৷ মক্কার নিকটেই বসবাসকারী বনী খুযা'আ ও মুসলমানদের মধ্যে এই মিত্রতা কুরাইশদের সহ্য হলো না সুতরাং তারা চিরদুশমন এই গোত্রকে বনী বাকর কর্তৃক আক্রমণে উৎসাহ-উদ্দীপনা ও সাহায্য-সহযোগিতা, অস্ত্রশস্ত্র প্রদান এমনকি ইকরিমা ইবনে আবু জাহল, সাফওয়ান ইবনে উমাইয়্যা, সুহাইল ইবনে আমর প্রমুখ কুরাইশ জওয়ানরা ছন্মবেশে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়ে বনী খুযা'আর বিরুদ্ধে তরবারি চালনা করতেও কুষ্ঠাবোধ করলো না৷ বনী খুযা'আ অতর্কিত হামলায় লণ্ডভণ্ড হয়ে গেল৷ তারা ভয়ে প্রাণ-রক্ষার্থে বাইতুল্লাহ শরীফে গিয়ে আশ্রয় গ্রহণ করে৷ গৌত্তলিকরাও হারাম শরীফের ভেতর হত্যাকাণ্ড ঘটাতে ভয় করতো- কিন্তু বনী বাকার গোত্রের সর্দার নাওফাল বললো, "এমন সুবর্ণ সুযোগ আর পাবো না- কা'বাগৃহের মর্যাদা ভুলে যাও! সবাইকে হত্যা করো"। কুরাইশগণ হুদাইবিয়ার সন্ধির শর্ত প্রকাশ্যে ভঙ্গ করে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে সদলবলে যোগ দিল এই ঘটনার কয়েক দিনের মধ্যেই খুযাঈরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকট এসে সকল ঘটনা বর্ণনা করে সাহায্যের প্রার্থনা করলো তিনি বিবেচনা করে দেখলেন, সন্ধির শর্তানুসারে এখন খুযাঈদেরকে সাহায্য করা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে নর্মম এই অত্যাচারের ঘটনা শ্রবণে তিনি খুব মর্মাহত হলেন। কুরাইশরা যে সন্ধি ভঙ্গের নমিত্তে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে তা বুঝতে বাকী রইলো না৷ তবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে না যেয়ে প্রথমে দূত মারফত নিম্নোক্ত প্রস্তাবাদি পেশ করলেন: ক. বনী খুযা'আকে তোমরা উপযুক্ত রক্তপণ দিয়ে এই অন্যায়ের প্রতিকার করো; খ. কিংবা বনী বাকরের সাথে সকল সম্বন্ধ বাতিল করো; গ. অথবা হুদাইবিয়ার সন্ধি বাতিল হয়েছে বলে ঘোষণা দাও। ৯৯

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।