Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ পরদিন খালিদ ইবনে ওয়ালিদ রাদ্বিআল্লাহু আনহু এক সুকৌশল অবলম্বন করে শত্রদেরকে পরাজিত করে দিলেন তিনি পুরো মুসলিম বাহিনীকে এমন এক উপায়ে সারিবদ্ধভাবে দীঁড় করালেন যে, অপরদিক থেকে মনে হচ্ছিল এক বিরাট বাহিনী সামনে দাঁড়িয়ে আছে৷ এরপর সবাই মিলে এমন উচ্চস্বরে 'আল্লা-হু আকবার!' ধবনি তুললেন যে, রোমান বাহিনী মনে করলো মদীনা শরীফ থেকে বুঝি সাহায্যকারী বিরাট বাহিনী এসে যোগ দিয়েছে৷ শক্রদলে ভীতির সঞ্চার হলো তারা আর যুদ্ধ পরিচালনা উচিত হবে না ভেবে ময়দান থেকে চলে গেল৷ সুতরাং মাত্র ৩০০০ সৈন্যের এই ক্ষুদ্র মুসলিম বাহিনীকে এভাবে আল্লাহ তা'আলা বিজয় প্রদান করলেন৷ সুবহানাল্লাহ! এই যুদ্ধের সময় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদীনা শরীফের মসজিদে নববীতে বসে অবস্থার বর্ণনা দিয়ে যান৷ বুখারী শরীফসহ সহীহ রিওয়ায়েতে তাঁর এই মু'জিযা বর্ণিত হয়েছে৷ পর্যায়ক্রমে তিনজন সেনাপতির শাহাদাতবরণের সংবাদ তিনি সাহাবায়ে কিরামকে দিয়েছেন তিনি বলেন, "এখন যায়িদ পতাকা হাতে নিল, সে শহীদ হলো। জা'ফর পতাকা হাতে নিয়েছে, সেও শহীদ হলো৷ এবার ইবনে রাওয়াহার হাতে পতাকা আছে, সেও শাহাদাতবরণ করেছে (এসব বলার সময় পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখদ্বয় অশ্রুসিক্ত হয়ে ওঠলো)।" তিনি আরো বললেন, "আল্লাহর তরবারির মধ্যে একটি তরবারির (অর্থাৎ সাইফুল্লাহর - খালিদ ইবনে ওয়ালিদ) হাতে এখন পতাকা আছে- আল্লাহ তা'আলা মুসলমানদেরকে বিজয় দান করলেনা" মু'তা যুদ্ধে মুসলমানদের পক্ষে শহীদ হয়েছিলেন মাত্র ১২ জনা অপরদিকে শক্রপক্ষের অনেক সৈন্য প্রাণ হারায়৷ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদ্বিআল্লাহু আনহুর হাতে মোট নয়টি তরবারি ভেঙ্গে গিয়েছিলা এছাড়া যায়িদ, জাফর ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিআল্লাহু আনহুমও যে অসংখ্য শত্রসৈন্যদের কতল করে শাহাদাতবরণ করেছিলেন তা সহজেই অনুমেয়। ৯৮

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।