Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ পূর্বে মোট তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন৷ এই তিনজনই যে যুদ্ধে শহীদ হয়ে যাবেন সে ভবিষ্যদ্বাণীর প্রতি ইঙ্গিত করে তিনি বললেন, "যদি যায়িদ নিহত হন তাহলে সেনাপতি হবেন জাফর ইবনে আৰি তালিব, তিনিও যদি নিহত হন তাহলে সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আর তিনিও যদি শহীদ হয়ে যান তাহলে তোমরা কাউকে সেনাপতি হিসাবে নির্বাচিত করবে" মুতা অভিযানে মুসলিম সৈন্যসংখ্যা রোমানদের তুলনায় অত্যন্ত নগণ্য ছিলো মুসলমানদের তিন হাজার সৈন্যের বিপরীতে দুশমন বাহিনীর সংখ্যা ছিলো লক্ষাধিক যুদ্ধ শুরু হয়ে গেল৷ সেনাপতি যায়িদ ইবনে হারিসা রাদিআল্লাহু আনহুর হাতে পতাকা ছিলো তিনি প্রচণ্ড বেগে শত্রদের উপর তরবারির আঘাত হানতে লাগলেন৷ এক পর্যায়ে শক্রর বল্লমের আঘাতে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল- তিনি শাহাদাতবরণ করলেন৷ পতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মুতাবিক জাফর ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু উত্তোলন করলেন৷ ব্যাপক যুদ্ধ শেষে তিনিও শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, "হযরত জাফর রাদিআল্লাহু আনহুর শরীরের সম্মুখদিকে বর্শা ও তরবারির নববুই উর্ধব আঘাতের দাগ ছিলো" তিনি শহীদ হয়ে যাওয়ার পর দ্বীনের পতাকা নির্দেশ মুতাবিক হাতে তুলে নিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিআল্লাহু আনহু৷ তিনি তুমুল যুদ্ধ করতে করতে শাহাদাতবরণ করেন৷ এরপর পতাকা হাতে নিয়ে সাবিত ইবনে আকরাম রাদিআল্লাহু আনহু চিৎকার দিলেন: হে মুসলমানগণ! তোমরা পরস্পর পরামর্শের মাধ্যমে নতুন সেনাপতি নির্বাচন করো সবাই সর্বসম্মতভাবে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিআল্লাহু আনহুকে সেনাপতি নির্বাচিত করলেন৷ নির্বাচিত হওয়ার পর যুদ্ধের অবস্থার পরিবর্তন ঘটলো৷ খালিদ রাদিআল্লাহু আনহু কৌশলে মুসলিম বাহিনীকে দক্ষিণ দিকে ঘুরিয়ে নিয়ে গেলেন। অপরদিকে শক্র বাহিনী উত্তর দিকে চলে গেল৷ ইতোমধ্যে রাতের আঁধারে সমগ্র অঞ্চল ঢেকে গেলো৷ অন্ধকারের মধ্যে যুদ্ধ অব্যাহত রাখা সমীচিন মনে না করে উভয় পক্ষই আপাতত থেমে যাওয়ার সিন্ধান্ত নিলো। ৯৭

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।