আউলিয়ায়ে নকশবন্দ ও শাসকবর্গের নিকট দূত মারফত ইসলামের দাওয়াত দেন৷ যেসব সম্রাট ও বাদশাহদের নিকট পত্র দেওয়া হয়েছিলো তাদের মধ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরু পারভেজ, আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসী এবং মিসরের বাদশাহ মুকাওকিয়াস প্রমুখের নাম এখানে উল্লেখযোগ্য। এসব পত্রের মধ্যে দাওয়াতের নখুনা ছিলো এরূপ: " .... আমি আপনাকে ইসলামের দিকে আহান করছি৷ ইসলাম কবুল করুন, শান্তি পাবেন৷ আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন ... "| অষ্টম হিজরি এই হিজরিতেই মু'তার যুদ্ধ ও মক্কা-বিজয় সংঘটিত হয়৷ মু'তার যুদ্ধে মুষ্টিমেয় মুসলিম সৈন্যবাহিনী সর্বপ্রথম এক বিরাট রোমান ফৌজের মুখোমুখি হয়৷ আর মক্কা-বিজয় ছিলো ইসলাম ও মুসলমানদের জন্য কুরাইশ মুশরিকদের বিরুদ্ধে স্থায়ী ও চূড়ান্ত বিজয়৷ আমরা এখানে অত্যন্ত সংক্ষিপ্তভাবে উভয় ঘটনার বর্ণনা তুলে ধরছি। গাযওয়া মু'তা মুতা সিরিয়া অঞ্চলের একটি জনপদের নাম৷ মদীনা শরীফ থেকে এর দূরত্ব প্রায় ১১০০ কিলোমিটার অঞ্চলটি ছিলো রোম সাম্রাজ্যের অধীনে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমায়ার আল-আযাদী রাদ্বিআল্লাহু আনহুকে পত্রসহ দূত হিসাবে বুসরা শহরের শাসনকর্তা শুরাহবীল ইবনে আমর আল-গাসসানীর নিকট প্রেরণ করেছিলেন৷ কিন্তু দুষ্ট শুরাহবীল তাঁকে বন্দী করে শহীদ করে দেয়৷ দূত হত্যা সে যুগেও ভীষণ অন্যায় কাজ হিসাবে বিবেচিত হতো এই করুণ সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন৷ শুরাহবীল দূত হত্যার মতো অমার্জনীয় অন্যায়ই শুধু করে নি- সে মদীনার ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ আত্মপ্রকাশ করলো। সুতরাং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ এবং হুমকি থেকে মদীনাকে রক্ষার্থে তিন হাজার সৈন্যের একটি বাহিনী মু'তা অভিমুখে প্রেরণ করেন৷ এই অভিযান অষ্টম হিজরির জুমাদাল উলা মাসে হযরত যায়িদ ইবনে হারিসা রাদ্ধিআল্লাহু আনহুর নেতৃত্বে সংঘটিত হয়৷ তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানের ৯৬
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।