Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ * এ) এম.এ) ০০৫ 01৮ এজ] এ] এ৪০৬৯১ এএএ * এল] (৪ এ০] * ১) ০১৩ "হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির৷ তুমি ছাড়া কোন মাবুদ নাই, প্রভু হে! আমি হাজির৷ সকল প্রশংসার যোগ্য তুমিই, সকল দান-অনুদান তোমারই আজ্ঞাধীন৷ রাজত্ব তোমারই কর্তৃত্বাধীন, তোমার কোন শরীক নাই!" এই অপূর্ব তালবিয়ার ধ্বনির সঙ্গে যুক্ত হলো সাহাবাদের হাজারো কণ্ঠ, মুখরিত হয়ে ওঠলো মক্কা শরীফের আকাশ-বাতাস৷ কাফির-মুশরিকরা তন্ময় হয়ে দেখতে লাগলো পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর আসহাবের এই কাফিলার হৃদয় নিংডানো কর্মকা-। মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের কী অপূর্ব বহিঃপ্রকাশ। মালিকের দরবারে বান্দার আনুগত্যের কী সুন্দর নমুনা! সন্ধির শর্তানুযায়ী মুসলমানগণ তিনদিন পর্যন্ত মক্কা শরীফ অবস্থান করলেন৷ ইতোমধ্যে সাহাবায়ে কিরাম প্রিয় জন্মভূমি ঘুরে দেখতে লাগলেন৷ ফেলে যাওয়া বাড়িঘর ও ভিটা দেখে আবেগ-আপ্লুত হলেন- অনেকের চোখ অশ্রুসিক্ত হলো স্বাধীনভাবে চলতে কেউ কোনো বাধাও দেয় নি৷ তিনদিন পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা শরীফের উদ্দেশ্যে কাফিলাসহ যাত্রা করেন৷ ইতোমধ্যে উম্মুল মুমিনীন হযরত মাইমুনা রাদিআল্লাহু আনহার সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হলো মদীনা শরীফ যাওয়ার পথে 'সরিফ' নামক স্থানে যাত্রাবিরতি হয়৷ এখানেই হযরত মাইমুনা রাদিআল্লাহু আনহার সাথে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রিযাপন করেন৷ আর এই স্থানেই উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা রাদিআল্লাহু আনহা হিজরি ৬৩ সালে ইন্তেকাল করেন৷ তাঁর কবর এখানেই বিদ্যমান। আমীর-উমারা ও শীসকবর্ণের প্রতি ইসলামের দাওয়াত ষষ্ঠ হিজরির শেষ ভাগ থেকে সপ্তম হিজরির প্রথম ভাগের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রযোগে আরব উপদ্বীপ ও চতুর্দিকের অঞ্চলসমুহের আমীর-উমারা ৯৫

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।