আউলিয়ায়ে নকশবন্দ এবং উম্মুল মুমিনীন হযরত আইশা রাদ্বিআল্লাহু আনহার মাতা হযরত উম্মে রুমান রাদিআল্লাহু আনহার মৃত্যুবরণ ছিলো এ হিজরির বিশেষ কাটি ঘটনা৷ উমরাতুল কাযা এ বছরের যুল-কা'দা মাসে সন্ধির শর্তানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতবী উমরার কাযা আদায়ের প্রাস্তৃতি গ্রহণ করেন৷ হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত সকল সাহাবাসহ আরো অন্যান্য আনসার-মুহাজির এই উমরা পালনে শরীক হলেন৷ এতোদিন পরে মুহাজিররা তাঁদের জন্মভূমিতে ফিরে যাবেন- আনন্দের বন্যা সর্বত্র বইতে লাগলো দুই হাজার সাহাবীর এক বিরাট কাফিলাসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের উদ্বোশ্যে যাত্রা করেন৷ সন্ধির শর্তানুযায়ী শুধুমাত্র কোষবিদ্ধ তরবারি ছাড়া আর কোন অস্ত্র কেউই সাথে নিলেন না৷ তবে সতর্কতা অবলম্বনের জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০ বীর সাহাবীকে যুদ্ধরক্ষী হিসাবে অন্ত্রশস্ত্রসহ আগেই পাঠিয়ে দিলেন। তবে তাদেরকে কঠোরভাবে নিষেধ করে দিলেন যে, তারা যেনো মক্কী শরীফের হারাম সীমানার ভেতরে না ঢুকেন৷ এই বাহিনী নির্দেশ মুতাবিক 'মাররায যাহরান' নামক উপত্যকার ইয়াজাজ এলাকায় যেয়ে শিবির স্থাপন করে৷ কুরাইশরা এদের খবর পেয়ে ঘাবড়ে যায়৷ সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূত পাঠিয়ে নিশ্চিত হলো যে, তিনি যুদ্ধের জন্য আসেন নি৷ সন্ধির শর্ত পুরোপুরিভাবে পালিত হবে৷ মক্কা শরীফের দৃশ্য এক আশ্চর্য চিত্র ধারণ করলো৷ কুরাইশদের অনেকেই বাড়িঘর ছেড়ে পাহাড়-পর্বতের উপর আশ্রয় নিলো। তাদের শঙ্কা ছিলো, নগর থেকে তাড়িয়ে দেওয়া এসব মুসলমানরা হয়তো প্রতিশোধ গ্রহণ করবে৷ অপরদিকে অনেকেই আবার দারুন- নাদওয়ার সম্মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মুসলমানদের কর্মকা- অবলোকন করতে লাগলো৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিক দিয়ে হারাম শরীফে প্রবেশ করলেন৷ পবিত্র বাইতুল্লাহ দৃষ্টিগোচর হতেই তিনি আবেগভরা কণ্ঠে তালবিয়ার আওয়াজ তুললেন: ৯৪
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।