আউলিয়ায়ে নকশবন্দ নকট গমন করলেন৷ কিন্তু আসলেন না শুধু আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহা তিনি জিজ্ঞেস করলেন, আলী কোথায়? একজন বললেন, চোখ-ওঠা রোগে আক্রান্ত হয়ে দারুণ ব্যথা অনুভব করছেন তিনি৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ডেকে আনতে বললেন৷ তিনি আসার পর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মুখ-নিঃসৃত লালা আলী রাদ্বিআল্লাহু আনহুর চোখে লাগিয়ে দিলেন এবং আল্লাহর দরবারে তাঁর জন্য দুআ করলেন৷ সুবহানাল্লাহ! সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ ভালো হয়ে গেল৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের-ই-খোদা হযরত আলীর হাতে বাণ্ডা প্রদান করে বললেন, "যাও! যুদ্ধ করো যতক্ষণ না বিজয় নিশ্চিত হয়৷ এদিক সেদিক দৃষ্টিপাত করো না৷" অন্য বর্ণনায় আছে, তিনি আলী রাদ্বিআল্লাহু আনহুকে প্রথমে শত্রদের প্রতি ইসলামের দাওয়াত দেওয়ার কথাও বলেন যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদ্বিআল্লাহু আনহুর ঢাল মাটিতে পড়ে যায় এবং এক ইয়াহুদী তা নিয়ে পলায়ন করে৷ এসময় আল্লাহর পক্ষ থেকে তাঁর মধ্যে এমন রূহানী শক্তির সঞ্চার হলো যে, দুর্গের ভারী লৌহ নির্মিত দরজা উপড়িয়ে তা ঢাল হিসাবে ব্যবহার করতে লাগলেন৷ যুদ্ধ শেষে আলী রাদ্বিআল্লাহু আনহু এই দরজা ছুড়ে মারলেন৷ এরপর দেখা গেলো আট জন শক্তিশালী ব্যক্তি একত্রে মিলেও এই দরজাটি ওঠাতে পারছেন না! দুর্গ বিজিত হলো৷ আলী রাদ্বিআল্লাহু আনহু ফিরে আসলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের-ই-খোদা আলীকে চুম্বন করলেন আলী রাদ্বিআল্লাহু আনহুর চোখদ্বয় অশ্রুসিক্ত হলো পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, "এ কিসের ক্রন্দন, দুঃখের না আনন্দের?" তিনি জবাব দিলেন, আনন্দের এ বছরের অন্যান্য ঘটনা হলো: খায়বারে ধৃতা হযরত সাফিয়্যা রাদিআল্লাহু আনহার সাথে নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হওয়া; মুতআ বা অস্থায়ী বিবাহ প্রথা নিষিদ্ধকরণ; মুসলমানদের জন্য গৃহপালিত গাধা ও শিকারী জন্তর মাংস হারাম হওয়া;
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।