আউলিয়ায়ে নকশবন্দ ৬ হুদাইবিয়ার সন্ধির কিছুদিন পরই প্রখ্যাত মুসলিম সেনানায়ক হযরত খালিদ ইবনে ওয়ালিদ ও হযরত আমর ইবনে আস রাদ্বিআল্লাহু আনহুমা মদীনা মুনুওয়ারায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন৷ হযরত খালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ্র তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন৷ পরবর্তীতে তাঁর হাতে সিরিয়া এবং হযরত আমর ইবনে আস এর হাতে মিশর বিজিত হয়েছিল৷ সপ্তম হিজরি এই হিজরিতেই প্রখ্যাত খায়বার যুদ্ধ সংঘটিত হয়৷ মদীনা শরীফ থেকে বহিষ্কৃত ইয়াহুদীরা এখানে বসবাস শুরু করে৷ এরপর তারা প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়৷ সুতরাং এদের দমন-কল্পে হুদাইবিয়ার সন্ধি সমাপ্ত করে মদীনা শরীফ প্রত্যাবর্তনের মাত্র এক মাসের ভেতর ১৫০০ মুজাহিদের এক বাহিনী গঠন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷ তাঁর নির্দেশ মুতাবিক এই যুদ্ধে বাইআতে রিদ্বওয়ানে অংশগ্রহণকারী সাহাবারাই শুধু যেতে পেরেছিলেন। মদীনা শরীফ থেকে খায়বারের দূরত্ব ১২৫ মাইল৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনী মুহাররমের ২০/২১ তারিখ খায়বারের উদ্দেশ্যে যাত্রা করেন এই যুদ্ধ ছিলো দুর্গ কেন্দ্রিকা সর্বমোট ৬টি মতান্তরে ১০টি দুর্গে ইয়াহুদীরা বাস করতো মুসলমানরা একটার পর আরেকটা দুর্গ দখল করে নেন৷ সর্বাপেক্ষা সুরক্ষিত দুর্গের নাম ছিলো কামুসা এটি বার বার আক্রমণ করেও মুসলমানরা দখল করতে ব্যর্থ হন৷ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন এক ব্যক্তি পতাকা গ্রহণ করবে, যে আল্লাহ ও তীর রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং রাসুলও তাকে ভালোবাসেন৷ এই দুর্গ বিজয়ের গৌরব তাকেই আল্লাহ তা'আলা দান করবেন৷ সাহাবীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা জেগে উঠলো সবার ভাবনা, কার ভাগ্যে দুর্গ বিজয়ের গৌরব নিহিত আছে৷ সবাই ভোরে ওঠে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯২
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।