Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মন্কার দু'জন দেহরক্ষী আবু বাসিরকে নিয়ে রওয়ানা দিলো৷ রাস্তায় তিনি একজন দেহরক্ষীর তরবারির প্রশংসা শুরু করলেন৷ রক্ষী এতে নিজেকে বড়ো ও শৌরবান্বিত মনে করলো সে এক পর্যায়ে তার এ তরবারি হযরত আবু বাসিরের হাতে তুলে দিল৷ বললো, "আমি এটা অনেক লোকের উপর ব্যবহার করেছি!" তরবারি হাতে নিয়ে আবু বাসির তাকে খতম করে দিলেন। ওপর রক্ষী এই দৃশ্য দেখে জীবন নিয়ে পালালো৷ আবু বাসির আবার মদীনা শরীফ ফিরে গিয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সব ঘটনা খুলে বললেন৷ তিনি আবদার করলেন, "হে আল্লাহর রাসুল! আপনি তো আপনার অঙ্গীকার পূর্ণ করেছেন৷ এখন আমাকে এখানে থাকতে দিন৷" কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এই ঘটনার ফলে যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে৷ আবু বাসির ব্যাপারটি বুঝতে পেরে মদীনা শরীফ থেকে চলে গিয়ে সাগর সৈকতে একটি স্থানে বসবাস শুরু করলেন৷ এদিকে হুদাইবিয়া থেকে ফেরৎ যাওয়া সাহাবী আবু জান্দাল রাদিআল্লাহু আনহু কিছুদিনের মধ্যেই আবার পালিয়ে আসলেন৷ তিনি সমুদ্র সৈকতে লুকিয়ে থাকা আবু বাসিরের সঙ্গে যোগ দিলেন৷ ধীরে ধীরে মক্কা শরীফ থেকে পালিয়ে আসা মুসলমানরা এখানে এসে একটি বসতি গড়ে তুললেন৷ অতি শীঘ্বই বেশ বড়ো একটি উপনিবেশ গড়ে উঠলো তবে মরুভূমির উপর তাঁদের জীবন ছিলো অত্যন্ত কঠিন৷ সুতরাং জীবনরক্ষার্থে তারা কাফির- মুশরিকদের বাণিজ্য কাফিলার উপর আক্রমণ চালাতে লাগলেন৷ মক্কা শরীফ থেকে যেসব কাফিলা এদিকে যাতায়াত করতো তারা এদের উপর অতর্কিতে হামলা চালিয়ে সবকিছু লুটপাট করে নিতেন৷ তাদের দৌরাত্ম্য থেকে বাঁচার কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত কুরাইশরা মদীনা শরীফ দূত পাঠিয়ে সন্ধির এই শর্ত বাতিল করার প্রস্তাব দেয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্রযোগে এই সংবাদ আবু বাসিরের নিকট প্রেরণ করেন৷ তিনি তখন অন্তিম শয্যায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা হাতে রেখে তিনি ইন্তেকাল করেন৷ সমুদ্র সৈকতে গড়ে ওঠা মুসলিম উপনিবেশের সবাই মদীনা মুনুওয়ারায় চলে আসলেন- সে সাথে পরবর্তীতে মক্কা শরীফ থেকে হিজরতকারীরাও বিনা বাধায় আসতে শুরু করলেন। ৯১

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।