আউলিয়ায়ে নকশবন্দ হুদাইবিয়া থেকেই মুসলমানরা কুরবানী সেরে মাথা মুণ্ডন করে ইহরাম থেকে মুক্ত হলেন। এরপর আরো তিনদিন হুদাইবিয়ায় অবস্থান করে কাফিলা মদীনা শরীফের উদ্দেশ্যে যাত্রা করলো কাফিলার প্রায় সবাই দুঃখে জর্জরিত৷ তাঁদের ধারণা মুশরিকদের সঙ্গে সন্ধি করে দুর্বলতা প্রকাশ পেয়েছে৷ কিন্তু কুরাউল গামীম নামক স্থানে কাফিলা এসে পৌঁছার পর রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে হঠাৎ ওহী নাঘিলের নিদর্শন পরিদৃষ্ট হলো৷ তিনি একটু পরই বললেন, হে আমার সাহাবীগণ! তোমাদের রব অবতীর্ণ করেছেন: কু 5 ৫22 ৫1 শিক 9০ ] "নিশ্চয় আমি তোমাকে দান করেছি সুস্পষ্ট বিজয়" [সুরা ফাতাহ : ১] হযরত উমর রাদিআল্লাহু আনহু আল্লাহ তা'আলার পক্ষ থেকে বিজয়ের ঘোষণা শ্রবণ করে বস্মিত হলেন৷ তিনি বললেন, এটা কী বিজয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত স্বরে প্রফুল্লচিত্তে বললেন, হ্যাঁ, এটাই বিজয়। হযরত উমরের মনে সান্তনা আসলো৷ তিনি বুঝতে পারলেন, এই এতিহাসিক সন্ধিই মুসলমানদের জন্য চুড়ান্ত বিজয়ের কারণ হবে৷ আর তা-ই ছিলো৷ 9] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা শরীফ প্রত্যাবর্তনের পর হযরত আবু বাসির রাদিআল্লাহু আনহু মক্কা শরীফ থেকে হিজরত করে আসেন৷ মুশরিকরা সাথে সাথে সন্ধির শর্তানুযায়ী তাঁকে ফেরৎ নেওয়ার উদ্দেশ্যে দুই ব্যক্তি পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে আবু বাসিরকেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে তুলে দিলেন৷ আবু বাসির বললেন: হে আল্লাহ্র রাসূল! আমি ইসলামে দীক্ষিত হয়ে এসেছি৷ আপনি আমাকে আবার মুশরিকদের হাতে তুলে দিচ্ছেন? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সান্তনা দিয়ে বললেন, "এটা সন্ধির শর্ত৷ তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহ তা'আলা তোমার জন্য কোনো পন্থা বের করে দেবেনা" ৯০
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।