আউলিয়ায়ে নকশবন্দ ৯৯০1 ১০1 401 ৮১ খা ৬) ০৬৪ আট ০9459 ০৭ ০০ ১০]৪ ১১৩০]১ ০৭। ০১ এ) সা 2৩৩ ৬ ১০ সে] ভূমিকা আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তা'আলার শুকুর-গুজার করে শেষ করা যাবে না৷ তাঁর অনুগ্রহে এ অধম, বিখ্যাত সুফি তরিকা “নকশবন্দি' শায়খদের জীবন ও সাধনার ওপর আলোচিত এ গ্রন্থটি সুপ্রিয় পাঠকদের হাতে তুলে দিতে পেরেছি একমাত্র আল্লাহর সন্তু লাভের আশায় আমার এ প্রচেষ্টা। এ থেকে একজন পাঠকও যদি উপকৃত হন তবুও আমার কষ্ট-সাধনা সফল হবে৷ আউলিয়ায়ে কিরামের জীবনালোচনা থেকে উপকৃত হওয়ার যথেষ্ট কারণও আছো বিখ্যাত নকশবন্দী শায়খ খাজা ইউসুফ হামাদানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো: “যখন আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে বিদায় হয়ে যান তখন আমরা কী করবো?” তিনি বললেন, “তীদের কথা ও উপদেশবাণীর পুনরাবৃত্তি করো” এতে বুঝা গেলো ওলিদের জীবনালোচনা থেকে বিশেষভাবে উপকৃত হওয়া যায়৷ বিশিষ্ট ওলিআল্লাহদের চিত্তাকর্ষক জীবনী গ্রন্থ পড়ে অনেক লোক সুলুকের রাস্তায় পাড়ি জমিয়েছেন বলেও বহু প্রমাণ বিদ্যমান৷ সুতরাং “আউলিয়ায়ে নকশবন্দ' শিরোনামের এ গ্রন্থটি পাঠ করে যদি কেউ সুলুকের রাস্তায় পাড়ি জমান তাহলে সবিনয় আবদার থাকবে, অনুগ্রহপূর্বক এ অধমের কথা স্মরণ করে আল্লাহর দরবারে দুআ করবেন৷ মহাত্মন আউলিয়ায়ে কিরাম আল্লাহর প্রিয়জন৷ তাঁদের জীবন ও সাধনা সকল মুসলমানের জন্য হিদায়াতের আলোকবর্তিকা ও অনুসরণযোগ্য৷ তাঁদের জীবনালোচনা প্রাঞ্জল ভাষায় বর্ণনা একটি দীর্ঘ সাধনা। আল্লাহর খাস অনুগ্রহ ও দয়া ছাড়া এরূপ কঠিন কাজ আঞ্জাম দেওয়া মোটেই সম্ভব নয়৷ সুতরাং দীর্ঘদিনের প্রচেষ্টা-সাধনার বিনিময়ে চার শতাধিক পৃষ্ঠার এই গ্রন্থটি লিখে শেষ করার তাওফিক এনায়েত করায়, আমি অধম আবারও মহান রাববুল আলামিন আল্লাহ তা'আলার প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি বেশ কিছুদিন হলো “আউলিয়ায়ে চিশত" শিরোনামে অনুরূপ আরেকটি গ্রন্থ রচনা করার তাওফিক হয়৷ হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার শায়খ ৯
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।