Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ জান্দালকে মুশরিকরা টেনেহেচড়ে মক্কাভিমুখে নিয়ে যাওয়া শুরু করলো তখন উমর ইবনে খাত্তাবের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল৷ তিনি বললেন: "হে আবু জান্দাল! ধৈর্য ধরো। এরা মুশরিক, তাদের রক্ত আল্লাহর নিকট কুকুরের রক্ততুল্য!" শেষ পর্যন্ত এই এতিহাসিক সন্ধিপত্রে উভয় পক্ষ স্বাক্ষর করলেন। মুসলমানদের পক্ষে সাক্ষী হিসাবে যাঁরা ছিলেন তাঁরা হলেন: হযরত আবু বকর সিদ্দীক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী, হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবদুর রাহমান ইবনে আওফ, হযরত আবদুল্লাহ ইবনে সাহল, মুহাম্মাদ ইবনে মাসলামা, আবু উবায়দা ইবনে জাররাহ রাদিআল্লাহু আনহুম প্রমুখ সাহাবী৷ মুশরিক পক্ষে সাক্ষী হিসাবে ছিলেন: মিরকায ইবনে হাফস, হুয়াইতিব ইবনে আবদুল উযযা প্রমুখ হুদাইবিয়ার সন্ধির শর্তাবলী প্রায় সবগুলোই ছিলো মুশরিকদের পক্ষে৷ সুতরাং সাহাবায়ে কিরামের মধ্যে এর প্রতিক্রিয়া দেখা দিল৷ সবাই দুঃখে ফেটে পড়ছিলেন কিন্তু মুখে কিছু উচ্চারণ করছিলেন না৷ তবে ভবিষ্যৎ খলীফা হযরত উমর ইবনে খাত্তাব রাদ্বিআল্লাহু আনহুর ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল৷ তিনি সরাসরি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন: আপনি যে আল্লাহ্‌র রাসূল তা কি সত্য নয়? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহর রাসুল৷ উমর রাদিআল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, আমরা যে পথে আছি তা কি ন্যায় ও সত্যের পথ নয়? আর কাফিরগণ যে পথে আছে তাকি অন্যায় ও অসত্যের পথ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নিশ্যয়৷ উমর আবার বললেন, তবে দীনের কাজে আমরা এতো দুর্বলতা দেখাই কেন? এতো অপমান কেন সহ্য করবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী আল্লাহই আমার সাহায্যকারী। আমি কিছুতেই তাঁর আদেশ অমান্য করবো না৷ উমর রাদিআল্লাহু আনহু বললেন, আপনি কি বলেন নাই আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবো? তিনি জবাব দিলেন, তবে এই বছরই তাওয়াফ করবো তা বলিনি৷ উমর, ধৈর্য ধরো অচিরেই আমরা সকলে বাইতুল্লাহ তাওয়াফ করবো। ৮৯

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।