আউলিয়ায়ে নকশবন্দ তুমি যা চাও তা-ই লিখা হবে৷ কিন্তু আলী রাদিআল্লাহু আনহু দৃঢ়ক্ঠে জবাব দিলেন, আমি কিছুতেই '॥ ৯)' শব্দটি কাটতে পারবো না৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা ঠিক আছে৷ শব্দটি আমাকে দেখিয়ে দাও- আমিই তা কেটে দিচ্ছি তিনি তা কেটে দেওয়ার পর আলী রাদ্বিআল্লাহু আনহু সেই স্থানে 'মুহাম্মদ ইবনে আবদিল্লাহা শব্দ কাটি লিখে দিলেন। বন্দী অবস্থায় আবু জান্দাল রাদ্িআল্লাহু আনহুর আগমন চুক্তিপত্র তখনও সম্পূর্ণ হয় নি৷ শৃঙ্খল বেষ্টিত অবস্থায় কুরাইশ দূত সুহাইলের পুত্র হযরত আবু জান্দাল রাদিআল্লাহু আনহু সেথায় এসে উপস্থিত হলেন৷ ইসলামে দীক্ষিত হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক ও মানসিক নির্ধাতনের শিকার হয়ে আসছিলেন। তিনি কেঁদে কেদে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ! আমাকে মদীনা শরীফ নিয়ে যান। চরম নির্যাতন থেকে রক্ষা করুন৷ স্বীয় পুত্রকে দেখে সুহাইল এগিয়ে এসে আবু জান্দাল রাদিআল্লাহু আনহুর গালে একটি চপেটাঘাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে দাবী করলেন, চুক্তিপত্রের শর্তানুযায়ী আমার পুত্রকে অবশ্যই আমার হাতে ফিরিয়ে দিন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুহাইল! এখনও চুক্তিপত্রে স্বাক্ষর হয় নি। অন্তত আমার খাতিরে আবু জান্দালকে আমাদের সাথে যেতে দাও। কিন্তু সুহাইল কিছুতেই তা মানলেন না৷ সুতরাং অগত্যা আবু জান্দালকে সুহাইলের নিকট ফেরৎ দিতে হলো এদিকে চরম নির্যাতনের শিকার হযরত আবু জান্দাল রাদিআল্লাহু আনহু কাকুতি মিনতি করে বলতে লাগলেন, হে মুসলমানগণ! তোমরা এ কী করছো? এই যালিমদের হাতে আমাকে ফেরৎ দিচ্ছো৷ দয়া করে আমাকে রক্ষা করো! তাঁর এই আবদার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু জান্দাল! ধৈর্য ধারণ করো৷ আল্লাহ তা'আলা শীঘ্রই তোমাদের মুক্তির ব্যবস্থা করবেন৷ সাহাবায়ে কিরাম রিদ্বওয়ানুল্লাহি তা'আলা আজমাঈন আবু জান্দালের এই অবস্থা দেখে ক্ষোভে ও দুঃখে ভ্বলছিলেন- কিন্তু মুখে কিছুই উচ্চারণ করলেন না৷ অবশেষে যখন আবু ৮৮
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।