আউলিয়ায়ে নকশবন্দ অবসান হলো৷ হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহু জানালেন যে, কুরাইশরা একা উমরাহ করার জন্য তাঁকে বলেছিলো, তিনি তা অস্বীকার করেন৷ এতে তারা ক্ষুব্ধ হয়ে তাঁকে আটক করে রেখেছিল৷ পরে তারা জানালো, মুসলমানরা মরণপণ জিহাদের জন্য প্রস্তুত হচ্ছেন তাই তারা তাঁকে ছেড়ে দেয়। এদিকে কুরাইশরা বুঝতে সক্ষম হলো যে, মুসলমানরা সত্যিই যুদ্ধের উদ্দেশ্যে আসেন নি- তাই তাদের নিকট অস্ত্রশস্ত্র সীমিত ছিলো সবাই মিলে দুরভিসন্ধি করলো যে, এই সুযোগে মুসলমানদেরকে খতম করে দেওয়া যায়৷ তাই তারা একদল অশ্বারোহী বাহিনী প্রেরণ করলো৷ এই বাহিনীর সেনাপতি ছিলো মিরকায। তারা একটি গোপন পথে মুসলমানদের নিকটবর্তী হলো আকস্মিক আক্রমণের উদ্দেশ্যে। কিন্তু আসলে মুসলিম বাহিনী মোটেই অপ্রস্তুত ছিলো না- তারা পুরো কাফিলা পাহারার ব্যবস্থা রেখেছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদ্বিআল্লাহু আনহুর নেতৃত্বে একদল দক্ষ সৈন্য কুরাইশদের ঘিরে ফেলেন ও প্রায় সবাইকে বন্দী করতে সক্ষম হন৷ শুধুমাত্র সেনাপতি মিরকায পালিয়ে যেতে সক্ষম হয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সকলকেই বিনা শর্তে মুক্তি দিলেন। তাঁর মহানুভবতা কুরাইশদের মধ্যে গভীর প্রভাব বিস্তার করলো৷ সন্ধির প্রয়াস কুরাইশরা শেষ পর্যন্ত সন্ধির প্রস্তাব দিলো তারা একে একে প্রতিনিধি প্রেরণ করতে লাগলো।৷ প্রথমে আসলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী৷ সে কিছু অসংযত উক্তি করেছিল বিধায় তার দ্বারা কোনো কাজ হলো না৷ তবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কিরামের ভক্তি-শ্রদ্ধা ও মুহাববাত লক্ষ্য করে সে অভিভূত হয়েছিল৷ সে মক্বী শরীফ ফিরে যেয়ে বললো, "আমি বড় বড় রাজা-বাদশাহদের দরবারে গিয়েছি। তাদের শান-শওকত দেখেছি কিন্তু আল্লাহর শপথ! মুহাম্মদের সাহাবীগণ তাঁকে যে পরিমাণ ভক্তি-শ্রদ্ধা করেন তা বিশ্বজগতের কোথাও দেখি নি" এরপর প্রতিনিধি হিসাবে হুলায়াস ইবনে আলকামা, মিরকায ইবনে হাফস এবং সবশেষে সুহায়ল ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ৮৬
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।