Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সকলকে একত্রিত করে এই দুঃসংবাদ জানালেন৷ এরপর তাঁর পবিত্র হাতে হাত রেখে সবাইকে বাইআত গ্রহণের আহ্বান করলেন৷ এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের ছায়ায় বসা ছিলেন৷ তাঁর আহবানে ১৪০০ সফরসঙ্গী সাহাবায়ে কিরাম রাদিআল্লাহু আনহুম চতুর্দিক থেকে ছুটে এসে আল্লাহ্‌র রাসূলকে বেষ্টন করে দীঁড়িয়ে গেলেন৷ বাইআতের জন্য সর্বপ্রথম হাত বাড়ালেন হযরত আবু সিনান রাদিআল্লাহু আনহু৷ এরপর সকলেই হাত বাড়িয়ে দিয়ে জিহাদের মাধ্যমে নিজেদের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করলেন৷ ইতিহাসে এই বাইআতই 'বাইআতে রিদ্বওয়ান' নামে প্রসিদ্ধ এক মুনাফিক ছাড়া সকলেই বাইআত গ্রহণ করেছিলেন৷ হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহু উপস্থিত থাকলে তিনিও বাইআতে অংশগ্রহণ করতেন৷ কিন্তু স্বয়ং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজের পবিত্র হাত মুবারক দেখিয়ে সবাইকে বললেন, এই হাত উসমানের| অর্থাৎ তাঁর উভয় হস্ত মুবারক একটা আরেকটার উপর রেখে হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহুর পক্ষে বাইআত করলেন। বাইআতে রিদ্বওয়ানে অংশগ্রহণকারীরা বেহেশতে প্রবেশ করবেন৷ স্বয়ং আল্লাহ রাববুল আলামীন এই বাইআত সম্পর্কে পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেন: 490 53 31205 29 এ ৩০৪৩ খু এট ০০ 281 ও এ "মুমিনগণ যখন বৃক্ষের নীচে আপনার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করেছিল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন তাদের হৃদয়ে যা ছিলো সে ব্যাপারে তিনি অবগত ছিলেন৷ সুতরাং তিনি তাদের উপর শান্তি অবতীর্ণ করেছেন৷ এবং তাদেরকে দিলেন আসন্ন বিজয়" [সূরা ফাতাহ : ১৮] আরও ইরশাদ হয়েছে: ৮৪

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।