আউলিয়ায়ে নকশবন্দ নামাকে বলে, সালাতুল কুসুফ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামায আদায় করেছিলেন হুদাইবিয়ার সন্ধি এই হিজরির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা ছিলো এঁতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন যে, তিনি মক্কা শরীফে প্রবেশ করে বাইতুল্লাহ তাওয়াফ করছেন৷ এই সত্য স্বপ্নের কাল, মাস বা বছর নির্ধারিত ছিলো না৷ সাহাবায়ে কিরাম রাদিআল্লাহু আনহুম এই স্বপ্ন শ্রবণে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠলেন৷ কারণ, তাঁরা নিশ্চিত জানতেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্বও ওহীর মতো মহাসত্য দীর্ঘ ছয় বছর মুহাজিররা নিজ জন্মস্থান থেকে বিতাড়িত৷ মক্কা শরীফের প্রতি তাঁদের ভালোবাসা ও সম্মানবোধ অস্থিমজ্জায় জড়িত হয়ে আছে, সেখানে ফিরে যেতে তাই সবাই উদগ্রীঝ৷ নিজের জন্মভূমিতে ফিরে যেয়ে পবিত্র বাইতুল্লাহর তাওয়াফ করার সৌভাগ্য হয়তো অচিরেই পূর্ণ হবে এই ভেবে সকলেই অধীর অপেক্ষায় রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই বছরই পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করবেন৷ সুতরাং হাজার হাজার সাহাবায়ে কিরাম তাঁর সঙ্গে যোগ দিলেন৷ উমরার ইহরাম বেঁধে সবাই মক্কার উপকণ্ঠে এসে উপস্থিত হলেন। হুদাইবিয়া নামক স্থানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতিরোধ করলেন৷ জানা গেল কুরাইশরা তাঁর আগমনে ভীষণ অস্থির ও ঘাবড়ে গেছে৷ তিনি হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহুকে দূত হিসাবে পাঠানোর সিন্ধান্ত নিলেন৷ বললেন, হে উসমান! তুমি তাদের গিয়ে বলো, আমরা যুদ্ধের জন্য আসি নি। আমরা উমরা পালনের নিয়তে এসেছি৷ সঙ্গে সঙ্গে সবাইকে ইসলামের দাওয়াতও দেঝে। ৰাইআতে রিদ্বওয়ান উসমান রাদিআল্লাহু আনহু ফিরে আসছিলেন না। তারপর সংবাদ পাওয়া গেল যে, কুরাইশরা তাঁকে শহীদ করে দিয়েছে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ৮৩
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।