আউলিয়ায়ে নকশবন্দ অভিপ্রায়মাফিক হুকুম করুন| তিনি বললেন, যুদ্ধ হলো কৌশল বা হিকমাতের নাম৷ তুমি গোয়েন্দাগিরি করতে পারো৷ শত্রুপক্ষের মধ্যে এক্যের ফাটল ধরাতে তুমি চেষ্টা চালাও। তার চেষ্টার ফলে বনী কুরাইজা ও কুরাইশদের মধ্যে বিশ্বস্ততার সন্দেহ সৃষ্টি হলো৷ পরিণতিতে তাদের মধ্যে একে অন্যের প্রতি ভয়ের সঞ্চার হলো সুতরাং মুসলমানদের বিরুদ্ধে চুড়ান্ত যুদ্ধে লিপ্ত হওয়ার বাসনা কুরাইশদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেলা এদিকে স্বয়ং আল্লাহ রাববুল আলামীনের পক্ষ থেকে সাহায্য এসে গেল৷ এক রাতে কাফির-মুশরিক বাহিনীর উপর দিয়ে এমন এক প্রবল শৈত্যপ্রবাহ শুরু হলো যে, তাদের তাঁবুগুলো উপড়ে পড়তে লাগলো৷ রান্নার সরঞ্জামাদি উল্টে-পাল্টে পড়লো এই করুণ অবস্থাদৃষ্টে আবু সুফিয়ান বললেন, হে কুরাইশগণ! এখন আর এখানে অবস্থান করার উপায় বাকী নেই৷ আমাদের খচ্চর ও ঘোড়াগডলো শেষ হয়ে যাচ্ছে৷ বনী কুরাইজা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে৷ খুব ভয়ঙ্কর এই প্রবল ঝড়-তুফানে যে কী বিরাট কিয়ামত কাণ্ড ঘটাচ্ছে তা তোমরা প্রত্যক্ষ করছো। আমাদের কোনো আশ্রয়স্থলই নিরাপদ ও অক্ষত নেহা এখন এখান থেকে বেরিয়ে পড়া ছাড়া উপায় নেই৷ আমি ফিরে যাবার ইচ্ছা করছি৷ আবু সুফিয়ান এটুকু বলে নিজের উটে আরোহণ করে যেতে লাগলেন৷ পুরো কুরাইশ বাহিনী তার অনুসরণ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামায আদায় করছিলেন৷ মুসলমানদের গোয়েন্দা হুজাইফা ইবনে ইয়ামন রাদ্বিআল্লাহু আনহু এসে তাঁর নিকট সব সংবাদ দিলেন সুতরাং খন্দক যুদ্ধের অবসান হলো ভোর হতেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য-সামন্তদের নিয়ে মদীনা মুনুওয়ারায় ফিরে আসলেন৷ পবিত্র কুরআনে করীমে খন্দকের ঘটনার বর্ণনা এসেছে এভাবে: রে নে 45 036 2 ৪৬ ১ ভুত 2) 89154 195 9৪8 1৮5 39256 02201 ৩৫9 55 201394 এ) "হে মুমিনগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহ্র নিয়ামতের কথা স্মরণ করো, যখন শক্রবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ধা বায়ু এবং ৮১
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।