Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ আমর স্বীকারোক্তিমূলক জবাব দিলো। আলী রাদিআল্লাহু আনহু বললেন, ঠিক আছে৷ আমি তোমাকে আল্লাহ, তদীয় রাসুল ও ইসলামের দিকে দাওয়াত করছি৷ সে বললো, আমার এর কোনো প্রয়োজন নেই! হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু বললেন, তাহলে আমি তোমাকে যুদ্ধের মুকাবিলার আহান জানাচ্ছি! সে বললো, ভাতিজা! আমি তোমাকে হত্যা করতে চাই না৷ হযরত আলী রাদিআল্লাহু আনহু বললেন, কিন্তু আল্লাহর কসম! আমি তোমাকে অবশ্যই হত্যা করতে চাই৷ আমর এতে রাগে অগ্নিশর্মা হয়ে ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়লো শুরু হলো যুদ্ধ কিছুক্ষণের মধ্যেই শের-ঈ-খোদা হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু তলোয়ারের আঘাতে আমরের ভবলীলা সাঙ্গ করে দিলেন৷ আমরের সঙ্গী নওফাল এই অবস্থা দেখে দ্রুত সেখান থেকে পালালো৷ খন্দকের যুদ্ধে মুখোমুখি সংঘর্ষ তেমন বেশী হয় নি। বার বার শত্রুরা খন্দক পার হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছিলো৷ আবু সুফিয়ান ভাবলেন, মদীনার মুসলমানদেরকে জব্দ করার একটি পথ হলো পুরো শহরকে অবরোধ করে রাখা। এতে সবাই অনাহারে অর্ধাহারে জর্জরিত হয়ে আত্মসমর্পণ করবে৷ সুতরাং অবরোধের পন্থাই তারা বেছে নিলা দীর্ঘ এক মাস এই অবরোধ স্থায়ী ছিলো। এমনিতেই সে বছর ছিলো আকাল- তার উপর এই অবরোধের ফলে মদীনা মুনুওয়ারায় কোনো পণ্যদ্রব্য বাইর থেকে আসছিলো না৷ ফলে সবার উপর নেমে আসে প্রচণ্ড দুঃখ-দুর্দশা। এদিকে মুনাফিকদের মুখোশ উন্মোচন হলো। তাদের কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, আমাদের বাড়িঘর অরক্ষিত, আমরা মদীনায় ফিরে যেতে চাই৷ আসলে তা ছিলো না- এ ছিলো তাদের পালাবার একটি কৌশল মাত্র। ভয় ও পেরেশানীর মধ্যে মুসলিম বাহিনী কালাতিপাত করছিলেন৷ শত্রু বাহিনী অবরোধ ওঠানোর কোনো ইঙ্গিত দিচ্ছিলো না। একদিন গাতাফান গোত্রের নু'আম ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু এসে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কওমের অজান্তে আমি ইসলাম গ্রহণ করেছি৷ এখন আপনার ৮০

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।