Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ করেছি৷ আপনি দু'এক জনকে সাথে নিয়ে চলুন৷ তিনি জানতে চাইলেন খানার পরিমাণ ক? আমি বিস্তারিত বললাম৷ সব শুনে তিনি বললেন, এতো অনেক বেশী খাবার! তুমি ফিরে যাও। তোমার স্ত্রীকে বলো, আমি না আসা পর্যন্ত ডেগচি চুলা থেকে নামাবে না এবং রুটি উনুন থেকে বের করবে না৷ এরপর সবাইকে ডেকে বললেন, হে লোকসকল বসমিল্লাহ বলো! সকল আনসার ও মুহাজির দাঁড়িয়ে গেলেন তিনি আমার বাড়িতে মেহমানদারির জন্য সবাইকে দাওয়াত করলেন। বললেন, জাবির এক বিরাট দাওয়াতের আয়োজন করেছে, আমরা সবাই তার বাড়িতে যেয়ে মেহমানদারী করবো। বাড়ি পৌঁছে আমি স্ত্রীকে বললাম, খবর রাখো কিছু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকদের নিয়ে তোমার বাড়িতে খেতে আসছেন স্ত্রী বললেন, খাবারের ব্যাপারে তিনি কিছু বলেছেন কি? তাকে আমি সব খুলে বললাম৷ ইতোমধ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে এসে উপস্থিত হলেন৷ বললেন, হে লোকসকল ভিড় করো না৷ সবাই বসে যাওয়ার পর তিনি ডেগচির ঢাকনা না খুলে রুটি ও গোস্ত পরিবেশন করতে বললেন৷ সুবহানাল্লাহ! সবাই পেট পুরে খেলেন কিন্তু রুটি ও গোস্ত শেষ হলো না। তিনি বললেন, এবার তোমার গৃহের সকলে খেয়ে নাও। কুরাইশদের কর্তৃক মদীনা অবরোধ দশ হাজার সৈন্য-সামন্ত নিয়ে কুরাইশরা মদীনার উপকণ্ঠে এসে ছাউনি ফেললো খন্দকের অপরদিকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'লা পাহাড়কে পেছনে রেখে তিন হাজার মুসলিম সৈন্যবাহিনীসহ তাদের মুকাবিলার উদ্দেশ্যে অবস্থান নিলেন শক্রপক্ষের একদল অশ্বারোহী সৈন্য সামনে এসে খন্দকের পারে থমকে দাঁড়ালো তারা এরূপ যুদ্ধকৌশল কখনো অবলোকন করে নি। একটি স্থানে খন্দকের প্রশস্ততা কিছু কম ছিলো সেদিকে আরবের প্রখ্যাত অশ্বারোহী বীর আমর ইবনে আবদুদ অগ্রসর হয়ে হাঁক ছাড়লো: কে এমন আছে যে, আমার মুকাবিলা করবে? হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, আমর! তুমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিলে যে, কুরাইশদের কেউ তোমাকে দু'টো বিষয়ে দাওয়াত করলে তার একটি তুমি অবশ্যই কবুল করবে৷ ৭৯

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।