Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি মুজিযা প্রকাশিত হয়৷ এখানে এদের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরছি। ১. পাথরগুলো নরম হওয়া খননকারীরা যখন কোন পাথর ভাঙ্গার ব্যাপারে কষ্টের সম্মুখীন হতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের পানি দ্বারা কুলি করতেন ও কিছু পাঠ করে দু'আ করে এই পানি পাথরে ছিটিয়ে দিতে বলতেন। এতে পাথরগুলো বালির টিবির মতো নরম হয়ে যেতো। ২. খাবারে বরকত ও বড়ো পাথর ভাঙ্গা খাবারের মধ্যে এমন বরকত হতো যে, অনেক লোক সামান্য খাবারেও তৃপ্ত হতেন এমনকি সমগ্র বাহিনীই পরিতৃপ্ত হয়ে যেতেন৷ এ ব্যাপারে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদ্বিআল্লাহু আনহু একটি বর্ণনা করেছেন৷ তিনি বলেন, আমরা খন্দকের দিন খননকাজে ব্যস্ত ছিলাম৷ এমন সময় এক বিরাট প্রস্তর দেখা দিলো৷ এটা খন্দক খননে বাঁধার সূ করছিলো, আমরা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, আমি নামছি। আমরা দেখতে পেলাম তাঁর পবিত্র পেটে পাথর বাঁধা আছে৷ আমরা এ সময় তিনদিন যাবৎ উপবাসে ভুগছিলাম৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাথরে কোদাল দিয়ে আঘাত হানার সাথে সাথে তা ভেঙ্গে চুরমার হয়ে গেল৷ হযরত জাবির রাদ্বিআল্লাহু আনহু আরো বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ! আমাকে নিজের গৃহে যাওয়ার অনুমতি প্রদান করুন৷ ঘরে পৌঁছে স্ত্রীকে বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবস্থায় দেখেছি তাতে আমার ধৈর্য রাখতে পারছি না। তুমি খানাপিনার কোনো ব্যবস্থা করো। স্ত্রী বললেন, হ্যা কিছু যব আর এ বকরির বাচ্চা দ্বারা খাওয়ানো যাবে৷ বাচ্চাটি জবাই করো সুতরাং রান্নার ব্যবস্থা করে ফিরে গেলাম পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাঁকে বললাম, আমি অল্প কিছু খানার ব্যবস্থা ৭৮

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।