আউলিয়ায়ে নকশবন্দ উপরোক্ত দু'আ যখন খননকারীদের কর্ণ গোচর হলো তখন তাঁরাও বলতে লাগলেন: 1451১5১৬১১৬ (০৯1০ 15৬ ৩৪৭ ৩ "আমরা তো তারাই, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের জীবন প্রদীপ অবশিষ্ট থাকা পর্যন্ত জিহাদের বাইআত গ্রহণ করেছি।" ভবিষ্যদ্বাণী খন্দক খননকালে এক বিরাট পাথর সামনে পড়লো! সাহাবাদের কেউই একে ভাঙ্গতে পারছিলেন না৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানোর পর তিনি নিজেই কোদাল হাতে নিয়ে এগিয়ে আসলেন এরপর বিসমিল্লাহ বলে এমন জোরে আঘাত হানলেন যে, পাথরটি এক তৃতীয়াংশ ভেঙ্গে গেলো সাথে সাথে তাঁর পবিত্র মুখ থেকে উচ্চারিত হলো, "আল্লা-হু আকবার!" ধবনি৷ বললেন, আমাকে সিরিয়ার চাবিগুচ্ছ দেওয়া হয়েছে৷ দ্বিতীয়বার আঘাত করার ফলে পাথরখানার আরেক তৃতীয়াংশ ভেঙ্গে চুরমার হয়ে গেলা তিনি আবারো 'আল্লা-হু আকবার!' ধ্বনি উচ্চারণ করে বললেন, আমাকে পারস্যের চাবিগুচ্ছও দেওয়া হয়েছে৷ আল্লাহর কসম! আমি আমার নিজের চোখে মাদায়েনের শ্বেত প্রাসাদ দেখতে পাচ্ছি৷ এরপর আবার প্রচণ্ড আঘাত করলেন পাথরের উপর- এতে তা সম্পূর্ণরূপে ভেঙ্গে গুঁড়ো হয়ে গেল৷ এবার আরো জোরে উচ্চারণ করলেন 'আল্লা-হু আকবার!' ধ্বনি, বললেন, আমাকে ইয়ামনের চাবিগুচ্ছও দেওয়া হয়েছে৷ এখনই আমি সান'আ শহরের তোরণ অবলোকন করছি। সুবহানাল্লাহ! এই ভবিষ্যদ্বাণী এমন এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করছিলেন যখন আরবের বিরাট এক বাহিনী কর্তৃক মুসলমানরা পরিবেষ্টিত হচ্ছিলেন, তাদের জান-মালের তথা অস্তিত্বের নিশ্চয়তা পর্যন্ত ছিলো না৷ তীব্র শৈত্য প্রবাহ, ক্ষুধা, অভাব-অনটন ও বিরাট ক্রান্তিক্ষণে এই কথাগ্ডলো যেনো সাহাবায়ে কিরামের কান-মন- দৃষ্টিতে দীর্ঘ ট্যানেল শেষে ক্মীণ আলোর আভা ছিলো। কারণ, তাঁরা জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে উচ্চারিত এসব ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পালন হতে যাচ্ছে৷ আর তা অবশ্যই হয়েছিল৷ হযরতের মক্কী জিন্দেগী শেষ হতে না হতেই সিরিয়া, পারস্য, মিশর, ইয়ামন ইত্যাদি অঞ্চলের বিরাট বিরাট শক্তিধর রাজাধিরাজদের পরাজিত করে মুসলিম বাহিনী বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন। ৭৭
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।