Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ যেসব এলাকা দিয়ে হামলার আশঙ্কা করছি সেখানে খন্দক বা খাল খনন করতে পারি। আরবদের নিকট এই কৌশল ছিলো সম্পূর্ণ অভিনব৷ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করলেন৷ সুতরাং মদীনার উত্তর-পশ্চিম দিকের ময়দানে খন্দক খননের নির্দেশ দিলেন। এদিক থেকেই মদীনা শরীফ আক্রমণের সম্ভাবনা ছিলো সর্বাধিক প্রতি চল্লিশ হাত পর্যন্ত খন্দক খননে দশ জন করে সাহাবা নিযুক্ত করা হলো! খন্দকের দৈর্ঘ্য ছিলো প্রায় পাঁচ হাজার হাত, অর্থাৎ ২৫০০ গজ (১.৩ কি.মি॥ এর গভীরতা ছিলো সাত থেকে দশ হাত এবং প্রস্থ প্রায় ১০ হাত৷ হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খননে নিজে শরীক হোন৷ এ সময় শৈত্যপ্রবাহ বেশ তীব্র ছিলো! খাদ্যের পরিমাণ সীমিত থাকায় একাধারে তিন-চারদিন পর্যন্ত অত্যল্প খাবার খেয়ে কিংবা উপবাসে থাকতে হয়েছিলো সাহাবায়ে কিরামকে৷ হযরত আবু তালহা রাদিআল্লাহু আনহু বলেন, আমরা ক্ষুধার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম এবং নিজেদের পেট খুলে দেখালাম৷ আমাদের পেটে তখন একটি করে পাথর বাঁধা ছিলো৷ পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা দেখে নিজের পেট মুবারক উন্মুক্ত করলেন। আমরা দেখতে পেলাম তাঁর পবিত্র পেটে দু'টি পাথর বাঁধা আছে৷ এরূপ ভীষণ দুঃখ-কষ্টের মধ্যেই সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনায় কোন ভাটা পড়ে নি- কারণ, তাঁরা যা করছিলেন তা ছিলো সবই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত আনাস ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদীসে আছে: একদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে খন্দকের নিকট যেয়ে দেখতে পেলেন ভীষণ ঠাণ্ার মধ্যে মুহাজির ও আনসাররা খনন কার্যে লিপ্ত আছেন তাদের নিকট না ছিলো কোনো গোলাম কিংবা কর্মচারী যারা তাদেরকে সাহায্য করতে পারে৷ সাহাবায়ে কিরামের এই কঠিন পরিশ্রম দেখে পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যবান মুবারক থেকে স্বতঃস্ফুর্তভাবে দু'আ উচ্চারিত হলো: "হে আল্লাহ! আখিরাতের জীবনই তো প্রকৃত জীবন; অতএব আনসার ও মুহাজিরদের তুমি ক্ষমা করো" ৭৬

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।