আউলিয়ায়ে নকশবন্দ পঞ্চম হিজরি এ হিজরির মুহাররম মাসে 'যাতুর রিক্কা' অভিযান সংঘটিত হয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দুষ্ট বনী মাহারিৰ ও বনী ছা'লাবা গোত্রদ্বয়কে সমুচিত শিক্ষা দেওয়ার উদ্োশ্যে যাত্রা করেন৷ নাখলা নামক স্থানে পৌঁছার পর অনেকের পায়ে ফোসকা পড়ে যায়, কারণ উটের সংখ্যা কম থাকায় অধিকাংশ মুজাহিদকে হেটে যেতে হয়েছিল৷ হযরত আবু মুসা আশআরী রাদিআল্লাহু আনহু বলেন, "আমাদের ৬ জনের মধ্যে মাত্র ১টি উট ছিলো৷ ফলে পদব্রজে চলতে গিয়ে সকলের পায়ে ফোসকা পড়ে যায় এবং পায়ের নখ পর্যন্ত উপড়ে যায়" এই কষ্ট থেকে বাঁচার জন্য লোকে নিজেদের পায়ে পট বেঁধেছিলেন৷ এজন্য এ যুদ্ধ গাওয়া যাতুর রিক্কা বা পটিওয়ালা যুদ্ধ নামে খ্যাতি লাভ করে৷ তবে আসলে যুদ্ধ হয় নি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসময় সালাতুল খাওফ বা ভয়ের নামাঘও আদায় করেনা এই যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা একটি বাবলা গাছের ছায়ায় বিশ্রাম নেন৷ সাহাবায়ে কিরামও অন্যান্য বৃক্ষরাজির ছায়ায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর স্বীয় তলোয়ার গাছের ডালে ঝুলিয়ে রেখেছিলেন৷ হযরত জাবির রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, আমাদের তন্দ্রা এসে গেলো! কিছুক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিলেন। সেখানে গিয়ে দেখি এক বেদুঈন বসে আছো৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করলেন, এই লোকটি আমাকে ঘুমের মধ্যে দেখে আমার তলোয়ার হাতে তুলে নেয়। চোখ মেলে তাকিয়ে দেখি আমার মাথার উপর তলোয়ারখানা উচিয়ে রেখেছে সে বললো: এখন তোমাকে কে বাঁচাবে? আমি জবাব দিলাম: আল্লাহ৷ এই দেখো, সে এখন বসে আছে৷ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো সাজা দিলেন না৷ আসলে লোকটির হাতদ্বয় সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল এ বছরের অন্যান্য ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য ক'টি হলো: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় অশ্ব থেকে পড়ে যেয়ে আহত হন এবং মাশরাবায় তিনি ৫দিন অবস্থান করেন; হযরত জওয়ারিয়্যাহ রাদিআল্লাহু আনহা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৪
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।