আউলিয়ায়ে নকশবন্দ সিদ্দীক, হযরত উমর ও হযরত আলী রাদ্বিআল্লাহু আনহুমকে সঙ্গে নিয়ে সেখানে যান৷ উদ্দেশ্য ছিলো বনী আমিরের দু'জন নিহত ব্যক্তির রক্তপণের ক্ষেত্রে সাহায্য কামনা করা৷ বনী আমিরের সঙ্গে এদের মৈত্রী চুক্তি ছিলো৷ তারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে প্রকাশ্যে খুব ভালো মিষ্ট ব্যবহারের ভান করে এবং গোপনে ষড়যন্ত্র লিপ্ত হয়৷ সাহাবায়ে কিরামসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরের দেওয়াল সংলগ্ন স্থানে বসা ছিলেন৷ তাঁকে এ অবস্থায় দেখে তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে, এরূপ সুযোগ আর কোনদিন মিলবে না৷ উপর থেকে তাঁর মস্তকে বড় একটি পাথর ছুড়ে মারতে পারলেই হয়! তাঁর থেকে আমরা চিরদিনের জন্য মুক্ত হয়ে যাবো৷ তাঁদের এই গোপন ষড়যন্ত্রের ব্যাপারটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পেরে সাথে সাথে সেখান থেকে উঠে মদীনায় প্রত্যাবর্তন করলেন এবং এদের বিরুদ্ধে একটি অভিযানের আয়োজন শুরু হলো। একদল মুজাহিদসহ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নাদিরে পৌঁছে তাদেরকে ঘেরাও করে রাখলেন৷ দীর্ঘ ৬ দিন অবরোধ রাখার পর বনী নাদিরের নেতারা প্রস্তাব দিলো যে, তারা উট যা বহন করতে পারে সে পরিমাণ মালামাল নিয়ে এখান থেকে অন্যত্র চলে যেতে প্রস্তুত- অবশ্য কোনো অস্ত্রশস্ত্র নেবে না৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবে রাজী হলেন৷ সুতরাং বিনা রক্তপাতেই বনু নাদিরকে মদীনা শরীফ থেকে বহিষ্কার করা হলো৷ এই অভিযানের সময়ই সুরা পান নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হয়৷ এ হিজরির শাওয়াল মাসে উম্মে সালামাহ রাদ্বিআল্লাহু আনহা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন৷ অপরদিকে তীর স্ত্রী হযরত জায়নাব বিনতে খুজাইমাহ রাদিআল্লাহু আনহা মাত্র ৮ মাসের বৈবাহিক জীবন অতিক্রান্ত করে মৃত্যুমুখে পতিত হন। ৭৩
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।