আউলিয়ায়ে নকশবন্দ বুদ্ধিসম্পন্ন জ্ঞানবান সাহাবী যদি সেখানে ইসলামের দাওয়াতের জন্য পাঠানো হয়, তাহলে বেশ উপকার হবে৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করলেন সত্ুর জন সাহাবীর এক কাফিলা যখন বীর মাউনা নামক স্থানে পৌঁছুলো তখন বনী সুলায়ম এর উসাইয়্যা, রি'ল ও যাকওয়ান গোত্র সম্মিলিতভাবে একরপ নিরস্ত্র এই কাফিলার উপর ঝাঁপিয়ে পড়লো৷ সাহাবারা যেটুকু সম্ভব প্রাণপণ যুদ্ধ করলেন কিন্তু একমাত্র কা'ব ইবনে যায়িদ রাদিআল্লাহু আনহু ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান৷ তিনি পরবর্তীকালে খন্দক যুদ্ধে শাহাদাতবরণ লাভ করেন। বীর মাউনায় হযরত ইবনে মিলহান রাদ্বিআল্লাহু আনহুকে জাববার ইবনে সুলমা নামক একব্যক্তি হত্যা করেছিল৷ মৃত্যুর পূর্বমুহূর্তে সাহাবী যে বাক্য উচ্চারণ করেছিলেন তা শ্রবণ করে এই ঘাতক ইসলামে দীক্ষিত হয়েছিলেন। পরে তিনি নিজেই বর্ণনা করেন: আমাকে ইসলামের দিকে যে জিনিস ধাবিত করেছিল তা ছিলো এই যে, আমি বীর মাউনায় ইবনে মিলহানের দিকে বল্পম নিক্ষেপ করি৷ এটা তাঁর বক্ষদেশ ভেদ করে গেল৷ তিনি এ সময় যে বাক্য তার মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন তা ছিলো: "কাবার প্রতিপালকের কসম! আমি কামিয়াব হয়ে গেছি, হয়েছি সফলকাম"। তিনি আরো বলেন, এই বাক্যটি শ্রবণ করে আমি অবাক হলাম৷ আমি তীকে হত্যা করলাম, আর তিনি মৃত্যুর সময় বললেন, সফলকাম হয়েছি! পরবর্তীতে বুঝতে সক্ষম হলাম, শাহাদাতবরণের অমিয় সুধাপানে আত্মহারা হয়ে তিনি এরূপ বলেছিলেন৷ আমি তাই এই মহান ধর্মের প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করলাম ও ইসলামে দীক্ষিত হলাম৷ বীর মাউনার এই হৃদয়বিদারক ঘটনায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই খুব বেশী মনঃক্ষুন্ন হয়েছিলেন। অবশ্য পরবর্তীতে সেখানে প্রতিশোধের উদ্দেশ্যে একটি অভিযান প্রেরিত হয়েছিল৷ এ বছরের রবিউল আওয়াল মাসে ইয়াহুদী গোত্র বনী নাদিরের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অভিযান সংঘটিত হয়৷ এই গোত্রটি ছিলো ইয়াহুদীদের সবচেয়ে বড় গোষ্ঠি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আবু বকর ৭২
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।