আউলিয়ায়ে নকশবন্দ আমাদের প্রভু, তোমাদের কোন প্রভু নাই!" এরপর যখন উভয় পক্ষ যার তার গন্তব্পথে রওয়ানা হয়ে গেলেন তখন, কাফিরদের পক্ষ থেকে চ্যালেঞ্জের সুরে একজন বললো, "হে মুসলমানগণ! আগামী বছর বদর প্রান্তরে পুনরায় আমরা তোমাদের মুকাবিলা করবো"। এতদশ্রবণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জবাব দিতে বললেন, "বলো! হ্যা। আমাদের ও তোমাদের মধ্যে এই তারিখই বহাল রইলো" এদিকে মদীনা খুনুওয়ারায় যুদ্ধের খবর দ্রুত পৌঁছে গেল৷ মহিলা, কিশোর-কিশোরী ও বৃদ্ধা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন৷ কাফিররা বিজয়ী হয়েছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ অসংখ্য মুসলিম সৈন্য নিহত হয়েছেন৷ এরূপ খবর শ্রবণে তারা ভীষণ মনঃক্ষুন্ন ও চিন্তিত হয়ে পড়লেন৷ পুরুষ-মহিলাদের অনেকেই ছুটে চললেন উহুদের দিকে কিন্তু শেষ পর্যন্ত যখন জানা গেলো পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন তখন তারা সুস্থির বোধ করলেন যদিও অনেকেই তাদের নিকটাত্মীয়- পিতা, স্বামী, ভাই, পুত্র ইত্যাদি হারিয়েছিলেন, তথাপি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন দেখে সকলে সেসব হারানোজনদের দুঃখ ভুলে গেলেন৷ নবীজীর প্রতি ভালোবাসার কী অপূর্ব নিদর্শন! চতুর্থ হিজরি এ বছর হযরত হুসাইন ইবনে আলী রাদিআল্লাহু আনহু জন্মগ্রহণ করেন৷ এ বছরের সর্বাপেক্ষা হৃদয়বিদারক ঘটনা ছিলো বীর মাউনায় ৬৯ জন সাহাবীর করুণ শাহাদাতবরণ। এদের সকলেই হাফিজ ও অনেকে আসহাবে সুফফার সদস্য ছিলেন৷ একমাত্র কা'ব ইবনে যায়িদ রাদিআল্লাহু আনহু জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে এসে করুণ এই হত্যাকাণ্ডের বর্ণনা প্রদান করেছিলেন এই ঘটনার উপর সঠিক বর্ণনা আমরা বিভিন্ন সীরাতগ্রন্থ থেকে এখানে তুলে ধরছি নজদ অঞ্চলের আমির বিন মালিক নামক এক ব্যক্তি একদা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আবেদন জানালো যে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হবে৷ তবে সে তার গোত্রকে ভয় করে সুতরাং একদল ৭১
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।