Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তাঁকে রক্ষার কাজে নিয়োজিত হয়ে যান। এরপরও উতবা বিন আবি ওয়াক্কাস নামক এক নরাধম কাফিরের প্রচণ্ড প্রস্তরাঘাতে পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দত্ত মুবারক শহীদ হয়ে যায়৷ ইবনে কুমাইয়্যাহ নামক আরেক কাফির তরবারি দ্বারা তাঁকে আঘাত হানে এই আঘাতে তাঁর পবিত্র মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল, তিনি মাটিতে পড়ে গেলেন৷ এরপর এক কাফির গুজব তুললো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এই সংবাদ পুরো যুদ্ধের ময়দানব্যাগী ছড়িয়ে পড়লো এতে কাফিররা যুদ্ধের উৎসাহ হারিয়ে ফেললো৷ এদিকে মুসলমানদের মধ্যেও দেখা দিল চরম দুঃখ-বেদনা৷ এভাবে যুদ্ধের সমাপ্তি ঘটলো। উহুদ যুদ্ধে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আসাদুল্লাহ হযরত হামযা রাদিআল্লাহু আনহুসহ ৭০ জন সাহাবী শাহাদাতবরণ করেন৷ এই যুদ্ধের ফলাফল কারো পক্ষেই ছিলো না৷ কাফিররা এই যুদ্ধে বিজয়ী হয়েছে এমনটি ভাবা ঠিক নয়৷ যুদ্ধের ময়দান থেকেই তারা ফিরে যায়৷ বিজয়ী হলে তারা অবশ্যই মাত্র তিন কিলোমিটার দুরে মদীনা শরীফ দখল করার উদ্দেশ্যে হামলা করতো যুদ্ধ শেষে (তখনও) কাফির নেতা আবু সুফিয়ান মুহাজির প্রখ্যাত সাহাবীদের নাম ধরে ধরে ডাকছিলেন৷ ইতোমধ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ কয়েকজন বিশিষ্ট সাহাবী গারে উহুদ নামে একটি স্থানে অবস্থান করলেন৷ আবু সুফিয়ানের ডাকাডাকি তাঁদের কর্ণগোচর হচ্ছিল! কিন্তু নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কথা বলতে নিষেধ করলেন৷ শেষ পর্যন্ত যখন আবু সুফিয়ান বললেন, "যুদ্ধ পাশা খেলার মতো অনিয়মে ভরা। আজ কারো জয় হচ্ছে তো কাল জয় হচ্ছে অন্যের দেবতা হোবলের জয় হোক!" এতদশ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদ্দিআল্লাহু আনহুকে বললেন, উমর! ওকে বলো, "আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান। তিনি ভিন্ন আর কোনো মাবুদ নেই৷ আমাদের নিহতরা যাবে জান্নাতে আর তাদের নিহতরা যাবে জাহান্নামে!" উমর ইবনে খাত্তাবের কণ্ঠে আৰু সুফিয়ান এসব কথা শোনে জবাব দিলেন, "আমাদের রয়েছে উষ্যা দেবতা- তোমাদের উদ্যা নাই!" সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, "আমরা এর জবাব কি দেবো?"। তিনি বললেন, "তোমরা বলো, ₹] এ] ১৭১9 01৯ 4 -"আল্লাহ ৭০

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।