Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তৃতীয় হিজরি মুহাজির সাহাবীদের মধ্যে প্রথম মৃত্যুবরণকারী সাহাবীর নাম ছিলো উসমান বিন মা'জুন রাদিআল্লাহু আনহু৷ এ বছর তাঁর মৃত্যু হয়। মদীনা মুনুওয়ারার প্রখ্যাত কবরস্থান জান্নাতুল বাকীতে তাঁকে দাফন করা হয়৷ এ বছরের রমজান মাসে হযরত হাসান রাদিআল্লাহু আনহু জন্মগ্রহণ করেন৷ জঙ্গে উহুদ তৃতীয় হিজরির সবচেয়ে বড় ঘটনা হলো জঙ্গে উহুদ! রক্তক্ষয়ী এই যুদ্ধে মদীনার উপকণ্ঠে ৭০০ মুসলিম বাহিনী ৩০০০ কাফির সৈন্যদের সঙ্গে চরম মরণপণ সমর-পরীক্ষার সম্মুখীন হন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পূর্বেই আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর রাদ্বিআল্লাহু আনহুর নেতৃত্বে ৫০ জনের একটি তীরন্দাজ বাহিনীকে ছোট্ট এক টিলায় থাকার নির্দেশ প্রদান করলেন৷ বললেন যুদ্ধের সময় তোমরা আমার নির্দেশ ছাড়া এই স্থান পরিত্যাগ করবে না৷ এদিক থেকে কাফিরদের অশ্বারোহী বাহিনী হামলা করতে পারে৷ তাদেরকে যে কোনো মূল্যে তীর নিক্ষেপের মাধ্যমে প্রতিহত করতে হবে৷ কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্দেশের উপর অটল থাকতে ব্যর্থ হওয়ায়, যুদ্ধে যখন মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত তখন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কাফির অশ্বারোহী বাহিনী পেছন দিক থেকে হামলা করে মুসলমানদের অবস্থা নাজুক করে ফেললো৷ নিশ্চিত বিজয় মুহূর্তে পলায়নরত কাফিরদেরকে দেখে এ ৫০ তীরন্দাজদের অধিকাংশ গনিমতের মাল তুলে নিতে স্বস্থান পরিত্যাগ করলেন৷ তাদের আমীর আবদুল্লাহ বিন যুবাইরসহ ১১ জন ্বস্থান পরিত্যাগ করলেন না৷ তারা সেখানেই যুদ্ধ করতে করতে প্রাণ বিসর্জন দিলেন এদিকে স্থানত্যাগকারীরা ভেবেছিলেন যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে, কাফিররা পলায়ন করছে, তাহলে এখানে অবস্থানের আর কোন প্রয়োজন নেই৷ কিন্তু তাদের এই মারাত্মক ভুলের জন্য শেষ পর্যন্ত অনেক সাহাবীকে শাহাদতবরণ করতে হয়েছিল৷ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবননাশের আশঙ্কা দীঁড়ায়। কাফিররা তাঁকে ঘিরে ফেলো অবশ্য সাহাবায়ে কিরাম নিজেদের শরীরকে ঢাল হিসাবে ব্যবহার করে, শহীদ হয়ে ৬৯

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।