আউলিয়ায়ে নকশবন্দ ওয়াসাল্লামের নিকট এভাবে ডেকে মানুষকে নামাযের জন্য মসজিদে জড়ো করার প্রস্তাবটি ভালো লাগলো- তাই তিনি হযরত বিলাল রাদ্বিআল্লাহু আনহুকে সর্বপ্রথম আযান দিতে নির্দেশ দিলেন৷ এ বছরই প্রখ্যাত সাহাবী হযরত সালমান ফারসী এবং হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদ্ধিআল্লাহু আনহুমা ইসলাম গ্রহণ করেন৷ এছাড়া প্রাথমিক দিনগুলোতেই আনসার ও মুহাজিরীনদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন প্রতিষ্ঠিত হয়৷ এ বছরের শাবান মাসে হযরত আয়িশা রাদ্ধিআল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্ত্রী হিসাবে বসবাস শুরু করেন- যদিও তাঁর বিবাহ বেশ পূর্বে সংঘটিত হয়েছিল৷ দ্বিতীয় হিজরি এ বছর রমজান মাসের রোজা, যাকাত, ঈদের নামায এবং সাদক্কায়ে ফিতরা প্রতিষ্ঠিত হয়৷ এছাড়া তখনও মুসলমানদের কিবলা ছিলো বাইতুল মাকুদিস৷ এ বছর মসজিদে ব্লবলাতাইনে নামাধরত অবস্থায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ তথা কাবা শরীফের দিকে ঘুরিয়ে কিবলা পরিবর্তন করা হয়৷ সুতরাং মক্কা শরীফের বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্ব-মুসলিমের কিবলা হিসাবে নির্দিষ্ট হলো৷ প্রথম ঈদুল আযহার নামাযও এ বছর সংঘটিত হয় জঙ্গে বদর এ বছরের রমজান মাসের ১৭ তারিখ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়৷ এই প্রখ্যাত যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিলো মাত্র ৩১৩ জন| অপরদিকে কাফিরদের সংখ্যা ছিলো ৯৫০ জন কিন্তু স্বয়ং রাববুল আলামীন মুসলমানদেরকে ফিরিশতা দ্বারা সাহায্য করেছেন এবং এক মহান বিজয় প্রদান করেন৷ এই যুদ্ধে মত্বীস্থ বড় বড় কাফির মুশরিক নেতারা নিহত হয়েছিল৷ মুসলমানদের পক্ষে নিহতের সংখ্যা ছিলো মোট ১৪ জন এদের মধ্যে ৮ জন ছিলেন আনসার এবং বাকী ৬ জন মুহাজির৷ কাফিরদের নিহতের সংখ্যা ছিলো মোট ৭০ জন৷ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে বিজয়ী বেশে মদীনা শরীফে প্রত্যাবর্তন করেন৷ এই যুদ্ধের ফলাফল মুসলমানদেরকে সামরিক শক্তি হিসাবে ৬৭
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।