Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ 85315512542 ১৯1$20150-2৭। ৮8৬ হে আল্লাহ! আখিরাতের পুরস্কারই তো প্রকৃত পুরস্কার; অতএব, আনসার ও মুহাজিরদেরকে আপনি দয়া করুন। আনসার ও মুহাজিররা উক্ত কবিতা পুনরাবৃত্তি করতে করতে তাঁকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ! কী অপূর্ব সুন্দর ও আনন্দময় ছিলো সে দৃশ্য! প্রথম হিজরি হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের উপর অত্যন্প কিছু বর্ণনা তুলে ধরা ছাড়া আর বেশী গভীর গবেষণা এই লেখার উদ্দেশ্য নয়৷ নকশবন্দী-মুজাদিদী শায়খদের জীবনালোচনার পূর্বে সব তরীকার মূল সুত্র তথা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যময় জীবনের উপর আলোকপাত একান্ত জরুরী মনে করেই এই লেখার অবতারণা। যা হোক, এখন আমরা হযরতের মাদানী জিন্দেগীর দশটি বছরের উল্লেখযোগ্য ঘটনাবলী একে একে ধারাবাহিকভাবে তুলে ধরছি। এই হিজরিতেই সর্বপ্রথম আযানের প্রথা শুরু হয়৷ নামাযে আসার জন্য 'ডাক' দেওয়ার ব্যাপারে সাহাবারা বিভিন্ন মতামত পেশ করেনা কেউ বললেন একটি পতাকা উত্তোলন করা যাবে; কেউ বললেন, শিঙ্গা বাজানো যায়; অন্যরা বললেন, ঘণ্টা বাজিয়ে নামাযে আসার ইঙ্গিত দেওয়া যাবে৷ কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসব মনঃপুত হলো না- এসব উপায় অন্যান্য ধর্মেও ব্যবহৃত হয়ে থাকে৷ ইসলামের জন্য একক একটি ব্যবস্থা থাকা জরুরী ভিন্ন ধর্মাবলম্বীদের যে কোনো এঁতিহ্য অনুসরণ মুসলমানদের জন্য আদৌ ঠিক নয়৷ শেষ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকেই সঠিক সিদ্ধান্ত এসে গেলো হযরত আব্দুল্লাহ বিন যায়িদ রাদ্বিআল্লাহু আনহু স্বপ্নে দেখলেন, একজন ফিরিশতা এসে তাঁকে আযানের বাক্যগুলো শিক্ষা দিচ্ছেন৷ পরে জানা গেলো হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহুও অনুরূপ একটি স্বপ্ দেখেছিলেন৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ৬৬

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।