আউলিয়ায়ে নকশবন্দ তাঁকে মেহমান হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাতে থাকেন৷ কিন্তু নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটনীর উপর দায়িত্ব ছেড়ে দিলেন বললেন, এটা আদিষ্ট হয়েছে৷ যেখানে গিয়ে এটা বসে পড়বে সেখানেই হবে তাঁর আবাসস্থল আনসারদের কারো মনে দুঃখ না দেওয়ার উদ্দেশ্যে তিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। শেষ পর্যন্ত বর্তমান মসজিদে নববী যেখানে অবস্থিত সেখানে এসে উটনী বসে পড়লো৷ সে যুগে এই জায়গাটি ছিলো একটি উন্মুক্ত ময়দান৷ তবে নিকটস্থ বাড়িটি ছিলো প্রখ্যাত আনসার সাহাবী হযরত আবু আইযুব আনসারী রাদ্বিআল্লাহু আনহুর তিনি তো খুশীতে পঞ্চমুখ! নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরই বাড়িতে মেহমান হওয়ার সিদ্ধান্ত করলেন৷ মদীনা শরীফ পৌঁছেই তিনি উটনী যেস্থানে বসেছিল সেই ময়দান দু'জন ইয়াতীম ছেলের নিকট থেকে ক্রয় করে নিলেন। এরপর সেখানে স্বীয় পরিবার-পরিজনের জন্য গৃহ নির্মাণের কাজ আঞ্জাম দিলেন৷ এরপর তিনি স্ব-পরিবারে নিজের বাড়িতে যেয়ে অবস্থান করতে লাগলেন ইতোমধ্যে মাত্র ১০ বছর বয়স্ক হযরত আনাস ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহুর মাতা হযরতের নিকট হাজির হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার এই পুত্রটিকে আপনার খাদিম হিসাবে আমি দান করতে চাই৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের মাতার এই আবদার গ্রহণ করলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পূর্ব পর্যন্ত হযরত আনাস ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু নবীজীর গৃহে খাদিম হিসাবে ছিলেন৷ এরই ফলশ্রুতিতে দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি বিষয়ের উপর বেশ কিছু হাদীস শরীফ আমরা হযরত আনাস ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু থেকে পেয়েছি। মসজিদে নববী নির্মাণ মদীনা শরীফ পৌঁছার স্বল্পকাল পরই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেন৷ এই এতিহাসিক মসজিদ নির্মাণের কাজে স্বয়ং আল্লাহর হাবীবও অংশগ্রহণ করেছিলেন ইট বহনকালে তিনি আবৃত্তি করতেন: ঙ৬৫
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।