আউলিয়ায়ে নকশবন্দ আলাইহি ওয়াসাল্লাম আবেগভরা কণ্ঠে বললেন: "হে প্রিয় জন্মভূমি মক্কা! কতো সুন্দর শহর তুমি, আর আমার কতো প্রিয় ভালোবাসার তুমি! যদি আমার জাতি আমাকে এখান থেকে বের করে না দিতো তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করতাম না৷" সচরাচর রাস্তা পরিত্যাগ করে অন্য এক রাস্তায় তাঁরা পাড়ি জমালেন। কুরাইশরা তাঁদের কোনো সন্ধানই পেলো না৷ তবে মুদলিজ গোত্রের সর্দার সুরাকা ইবনে মালিক [পরবর্তীতে ইসলামধর্মে দীক্ষিত] একশত উটের লোভ সামলাতে না পেরে হিজরতকারীদের পশ্চাদ্বাবন করলেন৷ অশ্বারোহী সুরাকা যখন মুবারক সেই কাফিলার নিকটবর্তা হলেন তখন হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু কিছুটা বিচলিত হলেন৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর সাথীকে সান্ত্বনা দান করলেন এবং সাথে সাথে এই দু'আও করলেন: "আয় আল্লাহ! আপনি যেভাবে ইচ্ছা তাকে স্রাকাকে) দমন করুন"। সুবহানাল্লাহ! দু'আর সাথে সাথেই সুরাকার ঘোড়ার পাগুলো বালুকার মধ্যে প্রোথিত হয়ে গেলো৷ তিনি আর আগে পা বাড়াতে পারলেন না৷ সুরাকা এই অবস্থা দেখে বুঝতে সক্ষম হলেন, যা তিনি ইচ্ছা করেছেন তা তার জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং হিজরতকারী এই কাফিলা সাধারণ নয়৷ তাই তিনি ঘোড়া থেকে নেমে পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ক্ষমা প্রার্থনা করলেন৷ তিনি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন৷ এছাড়া তার ব্যাপারে একটি ভবিষ্যদ্বাণী করলেন: "হে সুরাকা! সে সময় তোমার অবস্থা কেমন হবে, যখন পারস্য সম্রাটের কঙ্কন তুমি তোমার হাতে পরবে?" পরবর্তীতে এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছিল৷ হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহুর সামনে যখন পারস্য সম্রাট কিসরার কঙ্কন, কোমরবন্দ, মেখলা ও শাহী মুকুট এনে হাজির করা হলো তখন তিনি এই সুরাকাকে ওগুলো পরার নির্দেশ দিয়েছিলেন৷ ৬৩
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।