Aulia E Naqshband Bangla Internet Edition
/ 428
📝 Text 📖 PDF

আউলিয়ায়ে নকশবন্দ ভয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: "ইয়া রাসূলাল্লাহ! এখন কী হবে? দুশমনদের সংখ্যা অনেক আর আমরা মাত্র দু'জন!" তিনি শান্তভাবে জবাব দিলেন: "তুমি ভুল বলছো আবু বকর! আমরা দু'জন নই- তিনজন৷ মনে রেখো, আমাদের সাথে স্বয়ং আল্লাহ পাক আছেন! ভয়ের কোনো কারণ নেই৷ তিনিই আমাদেরকে রক্ষা করবেনা" পবিত্র কুরআন শরীফে এই ঘটনার প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তা'আলা ইরশাদ করেন: 3) 855 3৮৯১০ 49 ১.) ও ৬৪ ৯ এড 061১/2 ডঃ লী যু চে "যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দু'জনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষপ্র হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন" [সুরা তাওবাহ : ৪০] আল্লাহর কী অপূর্ব কুদরত! কুরাইশরা দেখতে পেলো গুহার মুখে প্রকাণ্ড এক মাকড়সার জাল৷ এছাড়া একজোড়া কবুতর বাসা বেঁধে সেখানে ডিম পেড়ে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে। এসব দৃশ্য দেখে তারা ভাবতেই পারলো না যে, এই গুহার ভেতর কেউ থাকতে পারে! সুবহানাল্লাহ! আল্লাহ পাক তীর প্রিয় হাবীবকে দুর্বলতম মাকড়সার একটি জাল ও একজোড়া কবুতর দ্বারা দুশমনদের হাত থেকে রক্ষা করে দিলেন৷ একমাত্র তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান৷ তাঁর ইচ্ছার বিরুদ্ধে কারো কিছু করার ক্ষমতা নেই৷ 5৩০০৩ 4০3৫ ০৪১৬০ ০940 ৫580 "নভোমগুল ও ভূমণ্ডলের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়া" [সূরা ৩ ] রাতের অন্ধকারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু এবং তাঁর গোলাম আমির ইবনে ফাহিরা যাত্রা করলেন মদীনা মুনুওয়ারার পথো৷ পবিত্র মক্কা নগরীর দিকে একবার ফিরে তাকিয়ে নবীজী সাল্লাল্লাহু ৬২

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.