Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত আলী রাদ্বিআল্লাহু আনহুকে এভাবে রেখে আসার মূল কারণ ছিলো, নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জমাকৃত মানুষের মালামাল সমজিয়ে দেওয়ার দায়িত্ব পালনের জন্য৷ জানা থাকা দরকার, শুধু মুসলমানদের মালামাল তাঁর নিকট জমা ছিলো না- কট্টর বিরোধীরাও তাঁকে এতোই বিশ্বাস করতো যে, তার চরম বিরুদ্ধবাদী হওয়া সত্তেও তারা নিজেদের মালামাল নির্বিঘ্বে নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত হিসাবে রেখে দিত যা হোক, অন্তর বয়স্ক আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহুর জন্য বিছানায় এভাবে শুয়ে থাকা সত্যিই বিরাট সাহসের পরিচায়ক ছিলো কারণ, ঘরের ভেতর ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে কাফিররা হযরত আলীকে রাগের আতিশয্যে সহজেই হত্যা করতে পারতো তবে শেষ পর্যন্ত তা করা থেকে বিরত থাকে৷ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাওয়ায় কিন্তু পুরো মক্কা শহরব্যাগী এক হুলুস্থুল শুরু হয়ে গেলে৷ যে কোনো মূল্যে তারা তাঁকে হত্যা করতে যারপরনেই ব্যস্ত হয়ে উঠলো। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে প্রথমে হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহুর বাড়িতে যেয়ে গৌঁছলেন৷ হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি এ রাতেই মক্কা শহরের কেন্দ্র থেকে প্রায় তিন মাইল দূরে সুর পর্বতের উপর আরোহণ করলেন৷ পর্বতশুঙ্গের একটি গুহায় উভয়ে প্রবেশ করে আত্মগোপন করলেন৷ দীর্ঘ তিনদিন এখানে অবস্থান করতে হয়েছিল৷ অপরদিকে শক্রপক্ষ তাঁকে খুঁজে না পেয়ে খুব পেরেশান হয়ে উঠলো| আবু জাহিল ঘোষণা দিল, "যে কেউ মুহাম্মদের মস্তক আমার নিকট এনে দেবে আমি তাকে একশত উট পুরস্কার দেবো"। এ ঘোষণার ফলে চতুর্দিকে লোকজন দলে দলে বেরিয়ে আসলো৷ সবারই ইচ্ছা একশত উঠ পুরস্কার হিসাবে লুফে নেওয়া৷ পুরো মক্কা শহরে খোৌঁজাখুঁজির পরও কাফিররা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেলো না৷ শেষ পর্যন্ত একদল লোক সুর পাহাড়ে আরোহণ করে এ গুহার একেবারে নিকটে এসে হাজির হলো। একসময় গুহার ভেতর থেকে তাদের পা দৃষ্টিগোচর হয়ে ওঠলো। আসন্ন বিপদের কথা ভেবে হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু ৬১

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।