Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ "এজন্য যদি আমাদেরকে সমগ্র দুনিয়াবাসীর সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও আমরা পিছপা হবো না- আমরা প্রস্তুত আছি এবং সকল ব্যাপারে আমরা আপনাকেই অনুসরণ করবো" বলা বাহুল্য, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোমধ্যেই হিজরতের আভাস পেয়ে গিয়েছিলেন তাই তিনি বিনাবাক্যে তাঁদের দাওয়াত কবুল করে নিয়ে বললেন, "আজ হতে তোমাদের প্রতিশোধ স্পৃহা আমারও প্রতিশোধ স্পৃহা বলে গণ্য হবে এবং তোমাদের ক্ষমা প্রদর্শন আমারও ক্ষমা প্রদর্শন বলে বিবেচিত হবে৷ আমি তোমাদেরই একজন আর তোমরাও আমারই!" মদীনায় হিজরত মক্কী শরীফের তখনকার কুখ্যাত কাফির-মুশরিকরা শেষ পর্যন্ত পিয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার এক ঘৃণিত পরিকল্পনা গ্রহণ করলো৷ মক্কাস্থ তখনকার চারটি প্রধান গোত্রের সবাই এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত হলো তারা জানতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর বিরাট সমস্যা দীড়াবে- এমনকি হাসিম গোত্রের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধতে পারে৷ তাই তারা সকল গোত্রের পক্ষ থেকে চারজন নওজোয়ানকে হত্যাকাণ্ড ঘটানোর জন্য নির্বাচিত করলো সুতরাং এরূপ ক্ষেত্রে আর যুদ্ধ বাঁধার সম্ভাবনা থাকবে না৷ কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে সক্ষম হয় না৷ আল্লাহ পাক তীর হাবীবকে ওহীর মাধ্যমে এই ষড়যন্ত্রের খবর জানিয়ে দিলেন এবং মদীনা মুনুওয়ারায় হিজরতের নির্দেশ প্রদান করলেন। কুরাইশরা নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর ঘেরাও করে নিল৷ কিন্তু আল্লাহর অপরিসীম কুদরতে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন এবং তাদের সামন দিয়ে চলে গেলেন অথচ কেউ তাঁকে দেখলোই না! একমুষ্টি মাটি হাতে নিয়ে ছিটাতে ছিটাতে পবিত্র কুরআন শরীফের সুরা ইয়া-সীনের "ফা-আগশাইনাহুম ফাহুম লা-ইয়াবসিরূন" পর্যন্ত পাঠরত অবস্থায় তিনি নিশ্চিন্তে বেরিয়ে আসলেন কেউ টেরও পেলো না৷ নিজের বিছানায় রেখে আসলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহুকে৷ ৬০

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।