আউলিয়ায়ে নকশবন্দ প্রথম বাইআতের ছ'জন পুরুষ তাঁদের অঙ্গীকার পরিপূর্ণভাবে পালন করেছিলেন স্বদেশে ফিরে তীরা দীর্ঘ এক বছর যাবৎ দ্বীনের সফল দায়ী হিসাবে কাজ করেন৷ তাঁদের চেষ্টার ফলে মদীনা শরীফের প্রখ্যাত গোত্রদ্বয় 'আওস ও খাজরাজ বংশের সবার ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের আলোচনা ব্যাপকভাবে শুরু হয়৷ নুবুওয়াতের একাদশ বছরে অর্থাৎ আকাবার প্রথম বাইআতের পরবর্তী বছরেই হজ্জের মাওসুমে উপস্থিত হলেন পূর্বোক্ত ছয় ব্যক্তি৷ তাঁদের সঙ্গে ছিলেন আরো সাতজন। মদীনা শরীফ থেকে মক্কা শরীফ এসে আকাবায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তীরা সাক্ষাৎ করেন৷ ইসলামে দীক্ষিত হয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে বাইআত গ্রহণ করার পর ইচ্ছা ব্যক্ত করলেন যে, একজন সুযোগ্য ব্যক্তিকে ইসলামের শিক্ষক হিসাবে মদীনা মুনুওয়ারায় প্রেরণ করা হোক নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে নির্বাচিত করলেন হযরত মুসআব ইবনে উমায়ার রাদিআল্লাহু আনহুকে৷ হযরত উমায়ার রাদিআল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রচেষ্টার ফলে মদীনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত গৌছে যায়৷ আওস ও খাজরাজ গোত্রের প্রায় সবাই ইসলাম গ্রহণ করে নেন৷ সুতরাং মদীনা মুনুওয়ারায় ইসলামের দীপ্তিময় আলো দিন দিন উজ্ম্বল হয়ে উঠতে লাগলো৷ আকাবার তৃতীয় বাইআত: এই বাইআতকে কোনো কোনো এঁতিহাসিক দ্বিতীয় বাইআত হিসাবে আখ্যায়িত করেছেন৷ যা হোক এটাই মদীনা শরীফে হিজরতের সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করে। কারণ এই বাইআতের সময় মদীনা শরীফ থেকে আগত ৭৩ জন মুসলমান হজ্ভযাত্রী আকাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বাইআত গ্রহণের পরই তীকে হিজরত করার জন্য দাওয়াত করেছিলেন৷ তাঁরা বলেন, "ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনিসহ সকল মুসলমান মক্কা শরীফ থেকে হিজরত,-পূর্বক আমাদের ইয়াসরিবে গমন করলে আমরা আপন পরিবার-পরিজনসহ আপনাদের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধান করতাম" সবাই অঙ্গীকারও করলেন যে, ৫৯
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।