Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ প্রসিদ্ধ তিন মেলা তথা 'যুল মাজায' 'মাজান্না' এবং 'উকাজ' মেলায় গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন৷ কিন্তু আশ্চর্যের বিষয় কুরাইশ নেতাদের কৌশল ও অপপ্রচারের ফলে কেউই ইসলাম গ্রহণ করলো না- বরং অনেকে তীর সঙ্গে রূঢ় ব্যবহার করলো৷ তাদের সবাই এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আকাবার প্রথম বাইআত: কিন্তু এই চরম নিরাশার মধ্যেও একদা ক্ষীণ আশার আলো জ্বলে ওঠলো আল্লাহর অপরিসীম কৃপায় বর্তমান জামারাতের নিকটে আকাবা নামক উপত্যকায় ছয় সদস্যবিশিষ্ট একটি ক্ষুদ্র জামাআতের সঙ্গে নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটলো। এরা প্রাটীন প্রথানুযায়ী হজ্জ পালনের উদ্দেশ্যে মদীনা শরীফ (তখনকার নাম ইয়াসরিব) থেকে এসেছিলেন৷ মদীনার প্রখ্যাত 'খাজরাজ' গোত্রের এসব হজ্জযাত্রীদের নাম ছিলো: ১. আসআদ ইবনে যিয়ারা, ২. 'আওফ ইবনে হারিস, ৩ রাফি' ইবনে মালিক, ৪. কুতবা ইবনে 'আমীর, ৫. 'উকবা ইবনে 'আমির এবং ৬. জাবির ইবনে আবদিল্লাহ (রিদ্বওয়ানুল্লাহি তা'আলা আজমাঈন)। নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন৷ তাঁরা সবাই সাথে সাথে ইসলাম কবুল করে নলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ যাকে হিদায়াত দান করার ইচ্ছা করেন তারা সহজেই হিদায়াতপ্রাপ্ত হয়৷ এরপর সবাই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অঙ্গীকার করেন যে, দেশে প্রত্যাবর্তন শেষে তাঁরা সকলে ইসলামের দায়ী হিসাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। এই ঘটনাই হলো 'আকাবার প্রথম বাইআত! আকাবার দ্বিতীয় ৰাইআত: অনেক সীরাত লেখক উপরোক্ত আকাবার বাইআতকে ঠিক 'বাইআত' বলেন নি৷ সুতরাং কারো কারো মতে আকাবার বাইআত মোট দু'টি। তবে আসলে এতে কোন মতানৈক্য নেই বরং বর্ণনার মধ্যে ভিন্ন পদ্ধতি অবলম্বন মাত্র। যা হোক আমরা মোট তিনটি বাইআত হয়েছিল বলে এখানে উল্লেখ করলাম৷ ৫৮

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।