Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সকল উম্মতের জন্য নিয়ে এসেছেন এগুলো হলো: ১. দৈনিক পাঁচ ওয়াক্ত নামায, ২. শিরকের গুনাহ থেকে বাঁচতে পারলে অন্যান্য যে কোনো গুনাহ তাওবার মাধ্যমে মাফ হওয়ার নিশ্চয়তা এবং ৩. সুরা বাকারার শেষ দু'টি আয়াত। আল-মি'রাজ এমন এক বিস্মায়কর ও বিরাট ঘটনা যে, এর পূর্ণ বর্ণনা দেওয়া আদৌ সম্ভব নয়৷ ঘটনা সংঘটিত হওয়াকালে পৃথিবীতে 'সময়' অতিবাহিত হয় নি৷ অর্থাৎ আল্লাহ তা'আলা তাঁর অসীম ক্ষমতাবলে সময়কে শ্তন্ধ করে দিয়েছিলেন সাত আসমান, আট বেহেশত, সাত দোযখ, সিদরাতুল মুনতাহা, আরশে আজীম ইত্যাদি বিরাট বিরাট জগৎ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়ে দেখানো হয়েছে৷ বাস্তবে আল্লাহ তা'আলা তাঁকে সবকিছু অবলোকন করিয়ে অনেক জ্ঞান দান করেন এই মি'রাজের রাতো বাহ্যিক ও আধ্যাতিক জ্ঞান দ্বারা তাঁর অন্তরাত্মা ভরপুর করে দেন৷ এরূপ একটি বিরাট কাজ আঞ্জাম দিতে সময়কে স্তব্ধ রাখা একান্ত জরুরী ছিলো৷ আধুনিক বিজ্ঞানের মতে যদি কেউ আলোকের গতিতে চলতে পারে তাহলে তার উপর দিয়ে 'সময়ের' গতি প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে৷ আর মি'রাজের রাতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহন বুরাকের গতি ছিলো আলোকের গতি থেকে দ্রুত- তার একেক পদক্ষেপ ছিলো দৃষ্টির সীমানা পর্যন্ত। মি'রাজের ঘটনা ছিলো বাস্তৰ এবং সশরীরে এই ভ্রমণ হয়েছিল৷ এ ব্যাপারে ঈমানদারদের মধ্যে কোন মতানৈক্য নেই৷ কিন্তু সে যুগের কাফির, মুশরিকদের মতো আজকের যুগের কাফির, মুশরিক, মুনাফিকরা এই মি'রাজের ঘটনাকে মানতে নারাজ৷ এমনকি কোনো কোনো দুর্বল 'ঈমানদার' ব্যক্তিরাও একে 'আধ্যাত্িক" '্বাপ্রিক' ইত্যাদি উপায়ে হওয়ার ব্যাখ্যা তুলে ধরেন৷ আমরা জোর গলায় বলবো, যে মহান আল্লাহ তা'আলা 'কুন' শব্দের মাধ্যমে সারা মহাবিশ্বসহ, বেহেশত, দোষখ, আরশ, কুরসী ইত্যাদি বিরাট বিরাট জগৎ সৃষ্টি করার ক্ষমতা রাখেন সেই অসীম ক্ষমতাধর প্রভুর পক্ষে তাঁর হাবীবকে সময় নামক উপাদানকে সাময়িকভাবে গতিহীন রেখে, পুরো মহাবিশ্ব ঘুরিয়ে দেখানো মোটেই কঠিন কিছু নয়৷ তাঁর জন্য সবকিছুই অতি সহজ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন৷ মি'রাজের ৫৬

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।